সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

ঐশ্বরিয়ার সিনেমা ৭ দিনে আয় ছাড়ালো ৩০০ কোটি

প্রতিদিনের খাদ্যতালিকায় পেঁয়াজ রাখেন কমবেশি সবাই। শুধু তরকারি রান্নাতেই নয়, ভর্তা-ভাজি সব পদেই পেঁয়াজ না হলে চলেই না!আবার চুলের যত্নেও পেঁয়াজের ভূমিকা অনেক।

চুল পড়া বন্ধ করতে এমনকি নতুন চুল গজাতেও পেঁয়াজের বিকল্প নেই!

সাম্প্রতিক এক গবেষণা অনুসারে, পেঁয়াজের নির্যাস রক্তে শর্করার মাত্রা ৫০ শতাংশ কমাতে সাহায্য করতে পারে।গবেষণায় বলা হয়েছে, টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্তরা তাদের অগ্ন্যাশয় থেকে রক্তে শর্করাকে নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে সক্ষম হয় না।

পেঁয়াজের নির্যাস উচ্চ রক্তে শর্করাকে দৃঢ়ভাবে কমাতে পারে বলে জানা গেছে নতুন এই গবেষণায়। শুধু তাই নয় পেঁয়াজের নির্যাস উচ্চ কোলেস্টেরলের মাত্রাও কমাতে পারে।নাইজেরিয়ার আবরাকাতে ডেল্টা স্টেট ইউনিভার্সিটির প্রধান ও অধ্যয়নের লেখক অ্যান্টনি ওজিহ জানান, ‘পেঁয়াজ সস্তা ও সহজলভ্য। এটি একটি পুষ্টির সম্পূরক হিসেবে ব্যবহৃত হয়। ডায়াবেটিস রোগীদের চিকিৎসায় পেঁয়াজের ব্যবহার বেশ কার্যকরী।’

গবেষকরা ইঁদুরের উপর তত্ত্বটি পরীক্ষা করেছেন। মোট তিন গ্রুপের ইঁদুরের মধ্যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে পেঁয়াজের নির্যাসের বিভিন্ন ডোজ দেওয়া হয়েছিল।শরীরের ওজন হিসেবে ডোজগুলো ছিল ২০০ মিলিগ্রাম, ৪০০ মিলিগ্রাম ও ৬০০ মিলিগ্রাম।গবেষকরা ডায়াবেটিক ও ননডায়াবেটিক ইঁদুরের তিনটি গ্রুপকে ওষুধ ও পেঁয়াজ একসঙ্গে দিয়েছিলেন ও পরবর্তী সময়ে ফলাফল দেখে অবাক বনে যান তারা।

সমীক্ষায় দেখা গেছে, ডায়াবেটিক ইঁদুরদের মধ্যে, যাদের শরীরের ওজন প্রতি কিলোগ্রামে ৪০০ মিলিগ্রাম ও ৬০০ মিলিগ্রাম দেওয়া হয়েছিল তাদের রক্তে শর্করার মাত্রা একটি বেসলাইন স্তরের তুলনায় যথাক্রমে ৫০ শতাংশ ও ৩৫ শতাংশ কমেছে।

পেঁয়াজের নির্যাস ডায়াবেটিক ইঁদুরের মোট কোলেস্টেরলের মাত্রাও কমিয়েছে, যেখানে ৪০০ মিলিগ্রাম ও ৬০০ মিলিগ্রাম সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে।গবেষণায় আরও দেখা গেছে, পেঁয়াজের নির্যাস ননডায়াবেটিক ইঁদুরদের মধ্যে ওজন বাড়ালেও ডায়াবেটিক ইঁদুরদের মধ্যে বাড়ায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com