শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও নারীসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যু রাজনৈতিক কৌশল, বললেন ট্রাম্প শ্রীমঙ্গলে ”সম্প্রীতির বাংলাদেশ গড়ি” আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল অবাধে গাছ পাচার, উজাড় বন’ আলীকদমে’এত নিরাপত্তার মধ্যে ও গাছ পাচার কীভাবে হয় শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ আটক ৬

২ কোটি মানুষের মাথাপিছু আয় ১০ হাজার ডলার

দেশের ২ কোটি মানুষের মাথাপিছু আয় এখন ১০ হাজার ডলার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।আজ (৫ ফেব্রুয়ারি) শনিবার  মতিঝিলের এফবিসিসিআই কার্যালয়ে মুজিব কর্নার ও নান্দনিক ডিরেক্টরস লাউঞ্জ উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, সাংঘর্ষিক রাজনীতি না থাকলে দেশ আরও এগিয়ে যেতো। বিদেশিদের কাছে ছোট করার রাজনীতি না থাকলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হতো। দেশ দ্রুত সময়ে শিল্পায়নে রূপান্তরিত হচ্ছে। আমাদের লক্ষ ২০৪১ সালে উন্নত দেশ এবং ২০৩১ সালে উন্নত মধ্যমআয়ের দেশে পরিণত হবো।

তিনি বলেন, দেশে আজ (৫ ফেব্রুয়ারি) শনিবার ছেঁড়াকাপড় পরা মানুষের দেখা মেলে না। ছেঁড়াকাপড় ধোলাই করে বিক্রি হতো, আমিও সেটা পরেছি। এখন সবাই ভালো কাপড় পরে, নতুন পোশাক দেশ রপ্তানি করে। আকাশ থেকে আর কুরেঘর দেখা যায় না। এসব সম্বভ হয়েছে ব্যবসায়ীদের প্রচেষ্টা আর শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বের কারণে।

ভোগ্যপণ্যের দাম বাড়ার বিষয়ে তিনি বলেন, অসৎ ব্যবসায়ী, মধ্যস্বত্বভোগী ও ফড়িয়ার কারণে অনেকেই দাম বাড়িয়ে দেন। এ বিষয়ে এফবিসিসিআইয়ের ভূমিকা রাখতে হবে যেন এসব অসৎ ব্যবসায়ীর লাগাম টেনে ধরা যায়।শিল্পে পরিবেশ নিয়ে তিনি বলেন, শিল্পে দূষণ বাঞ্ছনীয় নয়। দূষণ বিষয়ে সবাইকে আরও সতর্ক হওয়ার অনুরোধ জানান তিনি।

ব্যবসায়ী সমাজে মুজিব আদর্শের চেতনাকে সূদৃঢ় করতে ও অর্থনীতিতে বেসরকারি খাতের অবদান ও নেতৃত্বকে গতিশীল করতে মুজিব কর্নার ও নান্দনিক ডিরেক্টরস লাউঞ্জ উদ্বোধন করা হয়।

এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সাবেক নেতা ও বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com