সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:১২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

অর্থ আত্মসাতের অভিযোগ নীলফামারীর ডোমারে পৌর মেয়র সহ দুই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা 

নীলফামারী ডোমার পৌর মেয়র মনছুরুল ইসলাম (দানু) সহ অগ্রনী ব্যাংক লিমিটেডের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগ উঠেছে মেয়র মনছুরুল ইসলাম (দানু) ও অগ্রনী ব্যাংক নীলফামারী শাখার সাবেক ব্যবস্থাপক রথীন্দ্র নাথ ও ডোমার শাখার সাবেক ব্যবস্থাপক শফিকুল ইসলাম যৌথভাবে ২৩ কোটি ৩৪ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, মেয়র মনছুরুল ইসলাম দানু ‘শাওন অটো ব্রিকস লি.’ এর নামে ১৫ কোটি ৭৫ লাখ ঋণ গ্রহন করেছিলেন। ঋণের মঞ্জুরীপত্রের শর্ত মোতাবেক ঋণের ১ম কিস্তি বিতরণের পর উক্ত পরিমান অর্থের ব্যবহার বিষয়ে নিশ্চিত হয়ে ২য় কিস্তির অর্থ ছাড়ের নির্দেশনা থাকলেও অগ্রণী ব্যাংক নীলফামারী ও ডোমার  শাখার সাবেক দুই শাখা ব্যবস্থাপক ঋণের মঞ্জুরীপত্রের শর্ত না মেনে মনছুরুল ইসলাম দানুর চাহিদা মোতাবেক মঞ্জুরীকৃত ঋণের সমুদয় টাকা বিতরণ করেন। এতে চলতি বছরে ৩১ জানুয়ারি পর্যন্ত ব্যাংকের সুদাসলে পাওনা ২৩ কোটি ৩৪ লাখ টাকা ক্ষতি সাধন করেন যা সরকারি অর্থ আত্মসাতের শামিল।
অপর দিকে, মেয়র মনছুরুল ইসলাম দানু এলসির মাধ্যমে ২০১৬ সালের ২৩ জুন ও ১৩ আগস্ট মালামাল আমদানী করলেও বন্দর হতে উক্ত মালামাল গ্রহন না  করায় চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত চট্রগ্রাম বন্দর কতৃপক্ষের পোর্ট ড্যামারেজ বাবদ ২৭ কোটি এবং শুল্ককর বাবদ ৪ কোটি ১০ লাখ টাকাসহ মোট ৩১ কোটি১০ লাখ টাকা পাওনা। সরকারি অর্থ আত্মসাতের শামিল হয়েছেন। যা দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
এ ব্যাপারে রংপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক হোসাঈন শরীফ বলেন, মেয়র মনছুরুল ইসলাম ও অগ্রনী ব্যাংক নীলফামারী শাখার সাবেক  শাখা ব্যবস্থাপক রবীন্দ্র নাথ ও  ডোমার শাখার শফিকুল ইসলাম যৌথভাবে ২৩ কোটি ৩৪ লাখ টাকা আত্মসাৎ অভিযোগ উঠেছে।উল্লেখ, মনছুরুল ইসলাম দানু বর্তমানে নীলফামারীর ডোমার পৌরসভার মেয়র। তিনি তৃতীয় বারের মত এই পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com