বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

টাঙ্গাইলের নাগরপুর সূর্য আইডিয়াল স্কুল এর কাঠুরি শাখার বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত

সূর্য আইডিয়াল স্কুল নাগরপুর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানের চারটি শাখায় নিয়মিত পাঠদান পরিচালিত হয়ে আসছে। বিশেষ করে নাগরপুরে কাঠুরি শাখায় ষষ্ঠ শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে নিয়মিত কোচিং পরিচালিত হচ্ছে।
সূর্য আইডিয়াল স্কুল শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, সহ -শিক্ষার সকল কার্যক্রমে নাগরপুর উপজেলায় অন্যতম গুরুত্ব বহন করে আসছে।এরই ধারাবাহিকতায় আজ (২৩ আগস্ট) মঙ্গলবার সূর্য আইডিয়াল স্কুল এর কাঠুরি কার্যালয়ের কিন্ডারগার্টেন শাখার বার্ষিক আনন্দমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।
 উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূর্য শিক্ষা পরিবার এর সম্মানিত প্রতিষ্ঠাতা, সূর্য আইডিয়াল স্কুল এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ, নাগরপুর উপজেলার শাখা ও নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সাধারণ সম্পাদক, উদীয়মান তরুণ শিক্ষাবিদ মোঃ গোলাম মোস্তফা গোলাম,এম.এস.এস- রাষ্ট্রবিজ্ঞান।
এছাড়াও সূর্য আইডিয়াল স্কুল এর সম্মানিত সহকারী প্রধান শিক্ষিকা, কাঠুরি ক্যাম্পাসের  কোচিং শাখা সহ সকল শিক্ষক  শিক্ষিকা মন্ডলী এবং  বিদ্যালয়ের প্রাণ ছোট্ট ছোট্ট ছাত্র-ছাত্রীরা অভিভাবক অভিভাবিকা মন্ডলীর সাথে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হন।
 এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখা ও নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতি এর সহ-সাধারণ সম্পাদক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সূর্য আইডিয়াল স্কুল এর কোচিং শাখার পরিচালক কাজী মোস্তফা রুমি।
সকাল থেকেই নানা ধরনের সাংস্কৃতিক কার্যক্রম শুরু হয়। কোচিং শাখা ও কিন্ডারগার্টেন শাখার ছোট ছোট ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে আনন্দঘন পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ধরনের নাচ ও সংগীত পরিবেশন করেন এবং উপস্থিত সকলে অত্যন্ত আনন্দের সাথে সকল সাংস্কৃতিক কার্যক্রম উপভোগ করেন।
সবশেষে প্রধান অতিথি সূর্য আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা গোলাম উপস্থিত সকলকে আজকের এই অনুষ্ঠানের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমন্ডিত করে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
 বিশেষভাবে উল্লেখ্য-  সূর্য আইডিয়াল স্কুল এর দুয়াজানি, কাঠুরি, খোরশেদ মার্কেট ও কাশাদহ শাখায় কেজি প্লে হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ২০২৩ সালের নতুন শিক্ষা বছর এর ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com