শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

পাহাড় কাটার অপরাধে ২ যুবককে কারাদণ্ড লোহাগাড়ায়

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের  দক্ষিণ নতুন পাড়া ৮ নং ওয়ার্ড  এবং চরম্বা ইউনিয়নের  এলাকায়  অবৈধভাবে সরকারি খাস জায়গায়  পাহাড় কাটার অপরাধে ২ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ (১৬ আগস্ট ) মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোহাম্মদ শাহজাহান।দণ্ডপ্রাপ্তরা হল উপজেলার চরম্বার  মুহাম্মদ কামাল উদ্দিনের  পুত্র মোঃ কায়েস উদ্দিন এবং বড়হাতিয়া ইউনিয়নে মুহাম্মদ রফিকের পুত্র মোঃ তারেক আজিজ।

অভিযানকালে লোহাগাড়া থানার এসআই রুহুল আমিনসহ গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের  দক্ষিণ নতুন পাড়া ৮ নং ওয়ার্ড  এবং চরম্বা ইউনিয়ন ৫নং ওয়ার্ড  এলাকায় অবৈধভাবে সরকারি খাস জায়গায় রাতের আঁধারে  পাহাড় কাটা কাটছিল পাহাড় খেকোরা।

অভিযান চালিয়ে পাহাড় কাটার অপরাধে কায়েস উদ্দিনকে ১মাস এবং তারেক আজিজকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নির্দেশনা দেওয়া ও নিষেধ করা সত্ত্বেও বিধি বহির্ভূত ভাবে দিনে এবং রাতে পাহাড় কাটায় দুজনকে এ শাস্তি প্রদান করা হয়। পাহাড় ও মাটি খেকোদের বিরুদ্ধে  কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে ও জনকল্যাণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com