বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা 

সাত নারীসহ নয়জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ

ভারতের দিল্লিতে এক তরুণীকে অপহরণ করে এছাড়াও গণধর্ষণের পর ওই তরুণীকে মাথা মুড়িয়ে, মুখে কালি মাখিয়ে প্রকাশ্য রাস্তায় হাঁটানো হয়। ওই ঘটনায় সাত নারীসহ নয়জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

সম্প্রতি পূর্ব দিল্লির কস্তুরবা নগরে প্রজাতন্ত্র দিবসের দিন এ ঘটনা ঘটে। দিল্লি মহিলা কমিশনের চেয়ারপারসন স্বাতী মালিওয়ালের টুইট করা ভিডিওতে এই ঘটনার কথা জানাজানি হয়।

স্বাতী দিল্লি পুলিশকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছিলেন। তার পরই এই গ্রেফতার। ধর্ষণে অভিযুক্তের বিরুদ্ধে ইতোপূর্বে বেআইনি মদ ও মাদকের কারবার সংক্রান্ত কোনো অভিযোগ ছিল কিনা, তাও দিল্লি পুলিশের কাছে জানতে চেয়েছে মহিলা কমিশন।

ওই ঘটনার ভিডিও ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আরও ১০ থেকে ১৫ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদেরকে ধরতে অভিযান চালাচ্ছে দিল্লি পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, প্রজাতন্ত্র দিবসের দিন পূর্ব দিল্লির কস্তুরবা নগরে ওই তরুণীকে অপহরণ করে গণধর্ষণ ও বেধড়ক মারধর করা হয়। তারপর তাকে জুতোর মালা পরিয়ে রাস্তায় জোর-জবরদস্তি হাঁটানোর অভিযোগ রয়েছে কয়েকজন নারীর বিরুদ্ধে। শুধু হাঁটানোই নয়, ওই সময় তরুণীর আশেপাশে থাকা নারীরা উল্লাসে চিৎকার করছিলেন, এমন ছবিও দেখা গেছে ভাইরাল হওয়া ভিডিওতে।

তবে গ্রেফতার হওয়া নারী ও তাদের স্বজনদের অভিযোগ, ২০ বছর বয়সী ওই তরুণীর সঙ্গে এক যুবকের পারস্পরিক দ্বন্দ্বের মধ্যেই আত্মহত্যা করেন ওই যুবক। এরপর মৃত যুবকের কাকা তরুণীকে বাড়ি থেকে অপহরণ করেন। পরবর্তীতে ওই তরুণীকে গণধর্ষণ করা হয়।

এদিকে যুবকের মৃত্যুর জন্য ওই তরুণীকেই দায়ী করে প্রজাতন্ত্র দিবসের দিন তার ওপর চড়াও হন মৃত যুবকের প্রতিবেশীরা। গণধর্ষণের শিকার ওই তরুণীর মাথা মুড়িয়ে, গলায় জুতার মালা পরিয়ে, মুখে কালি মাখিয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ ওঠে প্রতিবেশী ওই নারীদের বিরুদ্ধে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com