বুধবার, ০১ Jul ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

করোনা টিকা দেওয়ার নিয়ম চান ফাইজার সিইও

বুস্টার ডোজ দেওয়ার বদলে প্রতি বছর একটি করে করোনারোধী টিকা দেওয়ার নিয়ম চান মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজারের প্রধান নির্বাহী (সিইও) আলবার্ট বোরলা।

তার মতে, এলোমেলো বুস্টার ডোজ নেওয়ার বদলে মানুষকে বছরে একবার নিয়মিত টিকা নিতে রাজি করানো সহজ। গত গতকাল (২২ জানুয়ারি) শনিবার ইসরায়েলের এন১২ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ফাইজার সিইও। খবর রয়টার্সের।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের জেরে বিশ্বজুড়ে আবারও বাড়তে শুরু করেছে সংক্রমণ। পরিস্থিতি সামলাতে অনেক দেশই বুস্টার ডোজ কর্মসূচি শুরু করেছে অথবা দুই ডোজ নেওয়ার মধ্যে সময়ের ব্যবধান কমিয়ে দিয়েছে।

সাক্ষাৎকারে ফাইজার সিইও’র কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি প্রতি চার-পাঁচ মাস অন্তর বুস্টার ডোজ প্রয়োগ চান কিনা। জবাবে বোরলা বলেন, এটি খুব একটা ভালো দেখাবে না।

আমি বরং আশা করছি, আমরা এমন একটি টিকা পাবো যা বছরে একবার নিলেই চলবে। বছরে একবার টিকা নিতে মানুষকে রাজি করানো সহজ। মানুষের জন্য এটি মনে রাখাও সহজ হবে।

তিনি বলেন, জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এটিই আদর্শ সমাধান হতে পারে। আমরা এমন একটি টিকা তৈরি করতে চাচ্ছি যা ওমিক্রনকে ঠেকাবে, আবার করোনার অন্য ধরনগুলোকেও ভুলে যাবে না।

বোরলা জানান, আগামী মার্চ মাসের মধ্যেই ফাইজার ওমিক্রন ঠেকাতে সক্ষম এমন একটি টিকার অনুমোদনের জন্য আবেদন করতে পারে।

তিনটি গবেষণার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) গত শুক্রবার বলেছে, ওমিক্রন মোকাবিলায় এমআরএনএ টিকার তৃতীয় ডোজই হচ্ছে মোক্ষম অস্ত্র। এটি হাসপাতালে ভর্তি হওয়া থেকে ৯০ শতাংশ সুরক্ষা দিতে পারে।

গত সপ্তাহে ইসরায়েলের শেবা মেডিক্যাল সেন্টারের এক গবেষণার প্রাথমিক ফলাফলে দেখা গেছে, তৃতীয় ডোজের চেয়ে চতুর্থ ডোজ নেওয়ার পর শরীরে আরও বেশি অ্যান্টিবডি তৈরি হয়।

কিন্তু এটিও ওমিক্রন ঠেকাতে যথেষ্ট নয়। তারপরও ঝুঁকিপূর্ণ শ্রেণির লোকদের দ্বিতীয় বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com