বুধবার, ০১ Jul ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

কাউন্সিলরের ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ

রেহেনুমা ফেরদৌসের বাবা তারেকের দায়ের করা মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের পাহাড়তলী থানার ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলরের ছেলে নওশাদুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২ জুলাই) রাতে আত্মহত্যার প্ররোচনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে।

আজ ৩ জুলাই, রবিবার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

শনিবার সকাল ১০টায় কাউন্সিলর নুরুল আমিনের বাসা থেকে তার পুত্রবধূ রেহেনুমা ফেরদৌসের মরদেহ উদ্ধার করে পুলিশ। লাশের গলায় দাগ রয়েছে। নওশাদুল আমিন ও রেহেনুমা ফেরদৌসের দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। তবে ছেলের পরিবারের দাবি ছিল এটি আত্মহত্যা।

ওই দিন দুপুরে রেহেনুমা ফেরদৌসের মরদেহ উদ্ধার করে পুলিশ। সেসময় জিজ্ঞাসাবাদের জন্য নওশাদুল আমিনকে থানায় নিয়ে যায় পুলিশ।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, রেহনুমা ফেরদৌসের লাশ উদ্ধারের ঘটনায় তার বাবা তারেক পাহাড়তলী থানায় আত্মহত্যার প্ররোচণার অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলায় নওশাদুল আমিন ও তার মাকে আসামি করা হয়েছে। সেই মামলায় নওশাদুল আমিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগেই তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com