বুধবার, ০১ Jul ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

রায়পুর পৌরসভার বাজেট ঘোষণা

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার রায়পুর পৌরসভার ২০২২ – ২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে,সোমবার সকালে রায়পুর পৌরসভায় এই বাজেট ঘোষণা অনুষ্ঠান আয়োজন করেন রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট।

বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে বারো কোটি আটান্ন লক্ষ আশি হাজার টাকা, ব্যায় ধরা হয়েছে তেরো কোটি পঁচাশি লক্ষ টাকা। উন্নয়ন সহায়তা প্রাপ্তি আয় ধরা হয়েছে আটচল্লিশ কোটি পঞ্চান্ন লক্ষ ষাট হাজার আটশত পনেরো টাকা এবং ব্যায় ধরা হয়েছে আটচল্লিশ কোটি একান্ন লক্ষ টাকা, প্রারম্ভিক জের ধরা হয়েছে এক কোটি তিরানব্বই লক্ষ আশি হাজার চারশত ছত্রিশ টাকা। সর্বমোট আয় ধরা হয়েছে তেষট্টি কোটি দুই লক্ষ ষাট হাজার ছত্রিশ টাকা আর সর্বমোট ব্যায় ধরা হয়েছে বাষট্টি কোটি ছত্রিশ লক্ষ টাকা। সমাপ্তি জের ধরা হয়েছে ছেষট্টি লক্ষ ষাট হাজার চারশত ছত্রিশ টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর -২ রায়পুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগার, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মামুনুর রশীদ, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ, সার্কেল এসপি শেখ সাদী, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল পাঠান, রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ্ সাধারণ সম্পাদক আবু সাঈদ জুটন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com