বুধবার, ০১ Jul ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

লক্ষ্মীপুরে সাংবাদিকের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুর রামগতি উপজেলার চরবাদাম ইউপি সচিব ফিরোজ আলমের ঘুষ গ্রহণের ভিডিও প্রকাশ করায় সাংবাদিক রবিন হোসেন তাসকিনের বিরুদ্ধে তথ্য ও ডিজিটাল আইনে মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা।

রবিবার(২৬ জুন) সকাল ১০ টায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন করেন জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রোনিক্স মিডিয়ার শতাধিক সংবাদকর্মী।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক রবিন হোসেন তাসকিনের বিরুদ্ধে ইউপি সচিবের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত এই সাজানো মামলা প্রত্যাহারের দাবি জানান।

লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরামের সদস্য সচিব মুহাম্মদ আব্দুল মালেক নিরব এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সময় সংবাদ ও পল্লী বার্তা লক্ষ্মীপুর প্রতিনিধি সোহেল হোসেন, সাংবাদিক মাসুমা সুলতানা বানু ঋতু,দৈনিক লাখ কন্ঠের জেলা প্রতিনিধি নুর মোহাম্মদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সমন্বয়ক মোঃ ছলিম উল্যাহ,লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরামের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মোঃ মনির হোসাইন, কাজী ওসমান মোর্শেদ, এসএম বেলাল, আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ কন্ঠের জেলা প্রতিনিধি মুহাম্মদ মমিন উল্যাহ (গাজী মমিন),লক্ষ্মীপুর জেলা রিপোটার্স ইউনিটির সহ-সভাপতি, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সদস্য হাবিবুর রহমান সবুজ,লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরামের আহবায়ক মোঃ মফিজুর রহমান মাষ্টার,দৈনিক মুক্ত বাঙালির সম্পাদক মোঃ কামালুর রহিম সমর
এই ছাড়াও জেলায় কর্মরত শতাধিক সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ গত ২৯ মে ইউপি সচিব ফিরোজ আলমের জন্মনিবন্ধন সংক্রান্ত্র ঘুষ গ্রহনের একটি স্বচিত্র প্রতিবেদন পোষ্ট করেন স্থানীয় নিউজ পোর্টাল Lakshmipur News 24. Net নামের একটি পেইজে। এর সূত্র ধরে জেলা প্রশাসক মো. আনোয়ারা হোসাইন আকন্দ সচিব ফিরোজ আলমকে দায়িত্ব থেকে সাময়িক বহিষ্কারের আদেশ দেন।

এতে ক্ষিপ্ত হয়ে গত ১৫ জুন চট্রগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়ন পরিষদের সচিব ফিরোজ আলম। এতে বিবাদী করা হয় লক্ষ্মীপুরের সাংবাদিক মো. তাসকিন হোসেন রবিনকে। মামলায় ২০১৮ইং সালের ডিজিটাল নিরপত্তা আইনের ২৯ ধারা উল্লেখ করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ১৪ আগষ্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com