মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের কমলগঞ্জের কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১

মৌলভীবাজারের কমলগঞ্জে এক কলেজ ছাত্রীকে সিলেটে ৩দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ১ জনকে আটক করেছে পুলিশ।গতকাল (১৬ জুন) বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর লালদিঘীরপাড়স্থ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করা হয়েছে। আটককৃত আসামি- শহিদুল ইসলাম শহীদ ।

সে সিলেট নগরীর ছড়ারপাড় সুগন্ধা-৪৭ বাসার মৃত আলী হোসেনের ছেলে। পুলিশ জানায়, এইচএসসি পড়ুয়া এক কিশোরীকে ৮ জুন ফুসলিয়ে সিলেট নিয়ে আসেন অভিযুক্ত শহিদুল ইসলাম শহীদ । সিলেট নগরীতে এনে তাকে আটকে রেখে ৩দিন ধরে ধর্ষণ করেন। এ ঘটনায় কলেজ ছাত্রীর বাবা ১০ জুন থানায় সাধারণ ডায়েরি করেন।

এরপরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে সাথে শহিদুল ইসলাম শহীদকে আটক করা হয়। কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশীদ চৌধুরী শহীদকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com