রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে টাইলসের নিচে মাদকের গুদাম, ১১ লাখ টাকাসহ আটক ২ শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার রাজশাহী জনসভাতে প্রধানমন্ত্রী বক্তব্যে বলেন:সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে নোটিশ ছাড়াই পদচ্যুতির অভিযোগ ইসমাইলের, ব্যক্তিগত আক্রোশের দাবি তৃণমূলের রাজশাহীতে ১৭৭ পূজামণ্ডপে ১৪ লাখ ১০ হাজার টাকা অনুদান দিল জেলা পরিষদ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু টিকটক-ফেসবুকে ছবি ব্যবহার করে অপপ্রচার ও ৫০ হাজার টাকা দাবির অভিযোগ, হালিশহর থানায় জিডি ডবলমুরিং থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার, মিলেছে ৮ রাউন্ড গুলি নওগাঁর পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার

নববর্ষ উদযাপনের সময় নিহত ১, আহত ১৮

পাকিস্তানে ইংরেজি নববর্ষ উদযাপনকালে আতশবাজির পাশাপাশি বিপজ্জনকভাবে আকাশের দিকে নির্বিচারে গুলি ছোড়ার কারণে অন্তত একজন নিহত ও ১৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দেশটির বিভিন্ন থানা বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে। আজ (১ জানুয়ারি) শনিবার  পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। ১১ বছর বয়সী আলী রাজা নামের একজন জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সে উত্তর করাচির বাসিন্দা।

এদিকে ইদি ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য ডা. রুথ ফাউ সিভিল হাসপাতাল, জেপিএমসি ও আব্বাসী শহীদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে পুলিশ জানিয়েছিল, নতুন বছর উদযাপনের জন্য কেউ যাতে আকাশের দিকে নির্বিচারে গুলি ছোড়তে না পারে তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। করাচি পুলিশের মুখপাত্রের জারি করা বিবৃতিতেও জানানো হয়েছিল, উদযাপন পর্যবেক্ষণের জন্য একটি দল গঠন করা হয়েছে।

তাছাড়া নববর্ষ উদযাপনের একদিন আগে পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশনও আকাশের দিকে নির্বিচারে গুলি চালানোর ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল।

অ্যাসোসিয়েশন দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে জানায়, চাঁদের রাত, নববর্ষের আগের দিন, স্বাধীনতা দিবস, বিয়ের অনুষ্ঠান, বিজয় উদযাপন বিশেষ করে রাজনৈতিক দলগুলোর অনুষ্ঠানে আকাশের দিকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালানোর প্রবণতা বেড়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com