বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

ভবদহের আমডাঙ্গা খালের বন্ধ স্লুইস গেইট খোলার দাবিতে স্মারকলিপি প্রদান

যশোরের ভবদহ অঞ্চলের পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম আমডাঙ্গা খাল। ওই খালের স্লুইস গেইট দীর্ঘ ৪ মাস বন্ধ রয়েছে। গেটম্যানের মাসিক ভাতা না দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

গেট বন্ধ রাখায় শুষ্ক মৌসুমেও পোহাতে হচ্ছে জলাবদ্ধতার ঘানি। দ্রুত আমডাঙ্গা খালের গেট খুলে দেওয়ার দাবিতে বুধবার ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এলাকার ২৭টি বড় বড় বিল এখনো অথৈ পানিতে ডুবে রয়েছে। বাড়ি ঘর থেকে পানি নেমেছে। কিন্তু বিলে ফসল না হওয়ার দরুন ভবদহবাসীর মধ্যে খাদ্যাভাব দেখা দিয়েছে।স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বরেরা এসব কথা জানান। বিলগুলো পানিতে ভরে থাকায় বিপাকে পড়েছে মাছের ঘেরের মালিকেরা। তারা মাছ ধরতে পারছে না। এছাড়া বোরো আবাদ হয়নি প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে। আমডাঙ্গা খালের গেটে গিয়ে দেখা যায় ৬ টি গেটই বন্ধ রয়েছে।

গেট অপারেটর রাজু আহমেদ এর কাছে জানতে চাইলে তিনি জানান, গত ৬ মাস পাউবো আমাকে বেতন দেয় না। বিনাবেতনে কি আর কাজ করতে ভাল লাগে? এ কারনে গেট বন্ধ রয়েছে। গেট বন্ধ থাকায় এই চার মাসে জলাবদ্ধ এলাকায় এক বিন্দু পানিও কমেনি। দীর্ঘ দিন আমডাঙ্গা খালের গেট বন্ধ থাকায় ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নের্তৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছেন।

সংগ্রাম কমিটির নেতা শিবপদ বিশ্বাস বলেন,” গেট বন্ধ থাকায় আমাদের জলাবদ্ধতা বৃদ্ধি পেয়েছে। গত নিম্ন চাপের প্রভাবে কয়েক দিনের ভারি বর্ষণে প্রায় ৫/৬ ইঞ্চি জল বৃদ্ধি পেয়েছে। গেট খোলা থাকলে জল কম হত।”

তিনি আরো জানান, বিষযটির গুরুত্ব উপলব্ধি করে আমরা গেট উঠানামানো করানোর জন্য আজ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি দিয়েছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com