বুধবার, ০১ Jul ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

টাঙ্গাইলে হঠাৎ সয়াবিন তেল উধাও

টাঙ্গাইলে চাহিদামত মিলছে না বোতলজাত সয়াবিন তেল। যে সব দোকানে পাওয়া যাচ্ছে তাতে লিটার প্রতি দাম নেয়া ২০০ টাকা।
তেল নিয়ে তেলেসমাতির এমন কারসাজিতে বোতলজাত সয়াবিন তেল উৎপাদনকারী কোম্পানির ডিলারদের দোষছেন খুচরা বিক্রতারা। ঈদকে সামনে রেখে হঠাৎ করেই বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন।
সরেজমিনে  জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে- মুদি দোকানগুলোতে নেই বোতলজাত সয়াবিন, কিছু দোকানে অল্প কিছু বোতল দেখা গেলেও চাহিদামত পাচ্ছে না ক্রেতারা।
দোকানিরা জানিয়েছেন, বোতলজাত সয়াবিনের চেয়ে খোলা সয়াবিনের দাম বেশি থাকায় অনেকে কারসাজি করে বোতল থেকে বের করে খোলা হিসেবে বিক্রি করছে। এতে প্রতি কেজিতে প্রায় ২৫ টাকা বেশি দরে বিক্রি করতে পারছে তারা।
জেলার ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজারের মুদি দোকানি আল আমিন ও আব্দুল হালিম বলেন, রোজা ও ঈদকে সামনে রেখে বিভিন্ন তেল কোম্পানি গুলোর কারসাজিতে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়েছে।
তারা আরও বলেন, আমরা তেল কোম্পানির ডিলারদের কাছে তেলের অর্ডার দিলে বিভিন্ন শর্ত জুড়ে দেন। এক কাটুন তেলের সাথে ৫ কেজি ওজনের ১ প্যাকেট আটা, ৩ ডজন ধনিয়া, ৩ ডজন গুড়া মসলা, সরিষার তেল ইত্যাদি নিলেই কেবল ১ কাটুন তেল মিলবে।
আরেক ব্যবসায়ী রফিকুল জানান, ১০ কাটুন সয়াবিন চাইলে ১ কাটুন পাওয়া যায়। এতে ক্রেতাদের দাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।
তেল কিনতে আসা গোবিন্দাসী পোস্ট অফিসের পোস্ট মাস্টার আব্দুল মান্নান বলেন, হঠাৎ বাজারে সয়াবিন তেল নেই। এর আগে ১৮০ টাকা করে কিনেছিলাম৷ আজ ২০০ টাকা করে কিনলাম।
আব্দুল মান্নানের মতো একই অভিযোগ আবুবকর, সুরমান আলী, লিটন মিঞাসহ আরো অনেকে।
তারা বলেন, দোকানগুলোতে বোতলজাত সয়াবিন তেল নেই। যে সমস্ত দোকানে পাওয়া যাচ্ছে সে সমস্ত দোকানগুলোতে প্রায় দ্বিগুণ দাম নেয়া হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com