শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
“মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা এলডিপি ছেড়ে এনসিপিতে যোগ দিলেন জাফর আহমদ চৌধুরী সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা শ্রীমঙ্গলে চা বাগানের লেক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চা বাগানের হাসপালের সামনে থেকে অজগর উদ্ধার মৌলভীবাজারে ডিবির অভিযানে ইয়াবাসহ একাধিক মামলার আসামি আটক

টাঙ্গাইলের ইটভাটার তাপ ও বিষাক্ত গ্যাসে ৩০০ বিঘা জমির ধান নষ্টের অভিযোগ

৩০০ বিঘা জমির আধা পাকা ইরি-বোরো ধান নষ্ট হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষক।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণ চেয়ে গতকাল বুধবার স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।

উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের ৩টি গ্রামের ক্ষতিগ্রস্ত ১১৫ জন কৃষক এই লিখিত অভিযোগে সই করেছেন।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, লোকেরপাড়া ইউনিয়নের গৌরিশ্বর মৌজায় এমএসটি নামে ইটভাটাটির চারপাশে রয়েছে গৌরিশ্বর, বিল গৌরিশ্বর এবং দশআনি বকশিয়া গ্রামের কৃষি জমি। ইটভাটা থেকে নির্গত গরম বিষাক্ত গ্যাসে ৩ গ্রামের প্রায় ৩০০ বিঘা জমির ইরি-বোরো ধান নষ্ট হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত কয়েকজন কৃষক জানান, অনেক খরচ করে জমিতে ধান রোপণ করেছিলেন তারা, ফলনও হয়েছিল বেশ ভালো। আর মাত্র ২ থেকে ৩ সপ্তাহ পরেই নতুন ফসল ঘরে তোলার অপেক্ষায় ছিলেন তারা। তবে ইট ভাটার তাপ ও বিষাক্ত গ্যাসে সব ধান নষ্ট হয়ে গেছে।

অভিযোগের বিষয়ে ইটভাটার মালিক ফজলুল হক তালুকদার বলেন, ‘ধান নষ্ট হয়েছে এটা ঠিক। তবে, দেখতে হবে যে এটা ইটভাটার কারণে হয়েছে, নাকি পোকার আক্রমণে বা অন্য কোনো কারণে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যদি সত্যি ইটভাটার কারণে ধানের ক্ষতি হয়ে থাকে তাহলে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা সাপেক্ষে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে।’

এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান বলেন, ‘আমরা সরেজমিনে দেখব প্রকৃতপক্ষে কেন ধানগুলো নষ্ট হয়েছে। এরপর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।’

ঘাটাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিয়া চৌধুরী ক্ষতিগ্রস্ত কৃষকদের আশ্বস্ত করে বলেন, ‘কৃষি কর্মকর্তারা সরেজমিনে পরীক্ষা করার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com