বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

গুরুদাসপুরে মাদক ব্যবসার টাকার ভাগাভাগির দ্বন্দে হত্যা, আটক দুই জন

নাটোরের গুরুদাসপুরে মাদকব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে হত্যা করা হয়েছে অন্তরকে। গত শনিবার (১৬) এপ্রিল দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজার উদবারিয়া দাখিল মাদরাসার বারান্দা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে ২৪ ঘন্টার মধ্যে মরদেহের পরিচয় সনাক্ত এবং সোমবার (১৮এপ্রিল) রাত দুইটার দিকে সন্দেহভাজন এরশাদ আলী আকাশ (৩৪) এবং রিপন সরকার (৩২) নামের দুই সন্দেহভাজন হত্যাকারীকে পাবনার চাটমোহর থানার গুয়াখাড়া স্টেশন এলাকা থেকে আটক করে র‌্যাব-৫। নিহত অন্তর চাটমোহরের পাতাইলহাট এলাকার ছবের আলীর ছেলে।

আজ মঙ্গলবার (১৯এপ্রিল) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান, র‌্যাব-৫ রাজশাহী এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার। তিনি আরো জানান, এরশাদ আলী আকাশ ও রিপন সরকার মাদক ব্যবসায়ী এবং তাদের ক্যারিয়ার হিসেবে কাজ করতো এই ভিকটিম অন্তর। এদের মধ্যে মাদক ব্যবসার টাকার ভাগ বাটোয়ারা দ্বন্দ্বের সৃষ্টি হয়। পরে তারা অন্তরকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পিত ভাবে অন্তরকে ডেকে নিয়ে গুরুদাসপুরে আসে। পরে ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজার উদবারিয়া দাখিল মাদরাসার বারান্দায় অন্তরকে ঘুমের ট্যাবলেট মিশিয়ে চোলাই মদ খাওয়ায়। এরপরে অন্তর অচেতন হয়ে পড়লে তার গায়ের শার্ট খুলে দুইজন মিলে শ্বাসরোধ করে হত্যা করে। তারপরে অন্তরের মরদেহ বারান্দায় ফেলে রেখে সেখান থেকে তারা চাটমোহরে ফিরে যায়।

গুরুদাসপুরের উদবারিয়া মাদ্রাসার বারান্দায় অজ্ঞাত যুবকের মরদেহ প্রাপ্তির সংবাদে র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন ও হত্যাকান্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে। এরই সূত্র ধরে সন্দেভাজন দুই জনকে আটক করা হয়। পরে তাদের গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com