বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম

শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রীর ঝগড়া নিস্পত্তি করতে গিয়ে ছুরিকাঘাতে আহত দুই

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রীর মধে বিবাদ নিস্পত্তি করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন দু’জন। মারাত্বত আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন আহতরা।গতকাল (৩এপ্রিল) রবিবার দুপুরে এ ঘটনাটি ঘটে শ্রীমঙ্গল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম বিরাইমপুরের সুরভিপাড়ায় এলাকায়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, নুরুননাহার বেগমের ছেলে রায়হানের সাথে তার স্ত্রীর পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পাশ্ববর্তী কলেজ ছাত্র নাহিদ ও তার বন্ধু জাভেদ বিরোধ নিষ্পত্তি করতে এগিয়ে গেলে রায়হান ক্ষেপে গিয়ে দু’জনকেই উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সাথে সাথে এলাকাবাসী নাহিদ ও জাবেদকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

অবস্থা গুরুতর হলে তাদেরকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠালে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শ্রীমঙ্গল থানার ওসি (তদনমশ) হুমায়ুন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই রায়হানকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান অব্যহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com