বুধবার, ০৬ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়া প্রেসক্লাবের উপ-দপ্তর সম্পাদক নির্বাচিত হলেন সাংবাদিক ফয়সাল আলম সাগর গণপূর্তে প্রভাবশালী সিন্ডিকেটের অভিযোগ: টেন্ডার, পদোন্নতি ও প্রকল্প বাণিজ্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে ঘিরে তোলপাড় শ্রীমঙ্গলে লোকালয় থেকে বাফ ট্রাইপড কিলব্যাক সাপ উদ্ধার সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা: মেয়র ডা. শাহাদাত সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা নেত্রকোনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে যুবক খুন বহিরাগত যাত্রী, নষ্ট বাস, অ্যাম্বুলেন্স সংকট—বেরোবি পরিবহনে অব্যবস্থাপনা নেত্রকোনার হাওর পাড়ের কৃষকদের আর্তনাদ শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে এক মুসল্লীকে হত্যা, ঘাতক আটক

ইউক্রেনের বুচা যেন মৃত্যুপুরী, দেওয়া হচ্ছে গণকবর

ইউক্রেনের নিরাপত্তা বাহিনী রাশিয়ার সৈন্যদের কাছ থেকে বেশ কিছু এলাকা পুনরুদ্ধারের দাবি করেছে। রাজধানী কিয়েভের কাছে এরকম একটি পৌর শহরে গণকবর দিয়ে শত শত মানুষের দাফন সম্পন্ন করছেন ইউক্রেনের সেনারা। কিয়েভ থেকে কয়েক কিলোমিটার দূরের বুচা শহরটি যেনো মৃত্যুপুরী। সেখানেই তিনশ জনের মতো মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে।

শহরটির মেয়র অ্যানাতোলি ফেদোরুক অভিযোগ করেছেন, নির্বিচারে ইউক্রেনের সাধারণ মানুষকে হত্যা করেছে রুশ বাহিনী। এরই মধ্যে ২৮০ জনের মতো মানুষকে কবর দেওয়া হয়েছে বুচায়।শহরের রাস্তায় ছড়িয়ে পড়ে রয়েছে আরও বহু মরদেহ। রুশ হামলায় নিহতদের মধ্যে শিশু, কিশোরাও রয়েছে বলে দাবি ফেদোরুকের।

মেয়র ফোদোরুক আরও জানান, শুধু বুচার রাস্তায় পাওয়া গেছে অন্তত ২২ জনের মরদেহ। দেশটির অন্যান্য শহরেও বহু মানুষকে হত্যার অভিযোগ করছেন ইউক্রেনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে রুশ সেনাদের পুরোপুরি ‘হটিয়ে’ দেওয়ার দাবি করেছেন দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার। তিনি বলেছেন, ‘কিয়েভ এখন পুরোপুরি ইউক্রেনীয় বাহিনীর দখলে।’ স্থানীয় সময় গতকাল (২ এপ্রিল) শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন দাবি করেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। এক মাসের বেশি সময় ধরে রাশিয়ার সেনাদের সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর তীব্র লড়াই চলছে। এরই মধ্যে কয়েকশ মানুষ হতাহতের খবর পাওয়া গেছে দেশটিতে। ইউক্রেন ছেড়ে পালিয়েছেন প্রায় ৩০ লাখ মানুষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com