সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

মাসিকের ভোগান্তিতে পাশে থাকবে ‘বন্ধু টাইম’

নারীর পিরিয়ড বা মাসিকের সময় ভোগান্তি লাঘবে পাশে থাকবে ‘বন্ধু টাইম’। বাংলাদেশের সর্বপ্রথম স্বাস্থ্য সচেতনতামূলক পণ্য সরবরাহকারী অলাভজনক সংস্থা এটি।যার যাত্রা শুরু হয় ২০২১ সালের জুলাইয়ে। একদল কলেজ পড়ুয়া শিক্ষার্থীর হাত ধরে শুরু হয় ‘বন্ধু টাইম’ এর যাত্রা।এই নারীদের পিরিয়ডের সময় স্যানিটারী ন্যাপকিন বাসায় পৌঁছে দিয়ে থাকে। আর এ সেবার নাম হচ্ছে ‘বন্ধু টাইম এ চলে আসবে’।

এই সংস্থার লক্ষ্য হলো-

১. নারীদের একটি চিন্তামুক্ত জীবন উপহার দেওয়া।
২. কাঙ্ক্ষিত স্যানিটারী ন্যাপকিন যথা সময়ে হাতের কাছে পৌঁছে দেওয়া।
৩. তাদের পিরিয়ড সাইকেলে নজরদারি করা।
৪. সর্বস্তরের মানুষের কাছে স্বাস্থ্যসম্মত স্যানিটারী ন্যাপকিন পৌঁছে দেওয়া।

এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই ইউজার ফ্রেন্ডলি অ্যাপ্লিকেশন আনবে তারা। যা খুব সহজেই যে কেউ যে কোনো স্থান থেকে ব্যবহার করতে পারবেন।বর্তমানে সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করেই সেবা দিয়ে আসছে বন্ধু টাইম। যার মাধ্যমে এরই মধ্যে প্রায় ১০০০ এরও বেশি নারীদের পাশে দাঁড়িয়েছে সংস্থাটি।

বন্ধু টাইমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো: নূর এ রাফছান রোহান বলেন, ‘আমরা হয়তো নারীদের পিরিয়ডের কষ্ট ভাগ করতে পারবো না, তবে তাদের পাশে থেকে পিরিয়ডের ভোগান্তি কমানোর চেষ্টা করবো।’

বিস্তারিত জানুন: www.bondhutime.com

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com