শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

উ. কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা জোরদারের আহ্বান যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জোরদারে শুক্রবার আহ্বান জানিয়েছে। দেশটি তাদের এ যাবতকালের মধ্যে বৃহত্তম আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর ‘বিপজ্জনক উস্কানিমূলক’ কর্মকান্ডের জন্য পিয়ংইয়ংকে দায়ী করে এ আহ্বান জানানো হয়। খবর এএফপি’র।

উত্তর কোরিয়া বিষয়ে আয়োজিত বৈঠক চলাকালে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রীনফিল্ড বলেন, ‘নিরাপত্তা পরিষদের বিদ্যমান প্রস্তাব পুরোপুরি বাস্তবায়নে সকল সদস্য দেশের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।’

উত্তর কোরিয়ার সরকারি নাম ব্যবহার করে তিনি বলেন, ‘ডিপিআরকে’র ক্রমবর্ধমান ‘বিপজ্জনক উস্কানিমূলক’ কর্মকান্ডের কারণে যুক্তরাষ্ট্র এ নিষেধাজ্ঞার ব্যবস্থা হালনাগাদ ও শক্তিশালী করতে নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে।’ আর এ নিষেধাজ্ঞা ২০১৭ সালের ডিসেম্বরে গ্রহণ করা হয়।

থমাস গ্রীনফিল্ড বলেন, এ সময়ে ‘পরিষদ সিদ্ধান্ত নিয়েছে আমরা ডিপিআরকে আইসিবিএম উৎক্ষেপণের ঘটনায় জোরালো পদক্ষেপ গ্রহণ করবো।

‘এটা যথাযথভাবে ঘটানো হয়। সুতরাং এখন পদক্ষেপ গ্রহণের সময় এসেছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com