বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজারে চোরাই গরু উদ্ধার, আটক ৪ নওগাঁর মহাদেবপুর উপজেলার থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতা গ্রেফতার নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়াপাড়া ৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধারসহ, গ্রেপ্তার ১ নওগাঁর মহাদেবপুরে লাইসেন্সবিহীন তিন চিকিৎসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত শিশুদের শিখন ঘাটতি পূরণে ‘পাঠমিতা’র শিক্ষা কার্যক্রম চট্টগ্রামের মুসলিমাবাদ ঘাট থেকে দুই জেলের মরদেহ উদ্ধার, ঘটনায় চাঞ্চল্য মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ড পূর্ব জোনের নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম রাজশাহীতে টাইলসের নিচে মাদকের গুদাম, ১১ লাখ টাকাসহ আটক ২ শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

মৌলভীবাজারে চোরাই গরু উদ্ধার, আটক ৪

 

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারে চোরাই গরু উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি পিক-আপ গাড়ি। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৪ জনকে।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে মৌলভীবাজার সদর মডেল থানার অন্তর্ভুক্ত শেরপুর ফাঁড়ি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে জেলার রাজনগর উপজেলার অন্তহরি এলাকা থেকে পিকআপসহ একজনকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করে পুলিশ। এসময় আরও ৩জনকে আটক করা হয়।

 

আটকৃতরা হলেন- রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের অন্তহরি গ্রামের মনোরঞ্জন নমশুদ্রের ছেলে রূপন নমশুদ্র প্রকাশ রুবেল সরকার (২৪), একই গ্রামের ধীরেশ সূত্রধরের ছেলে দীপন সূত্রধর (২০), মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের কাদিপুর গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে এলেমান মিয়া (৩৮) এবং একই গ্রামের নারায়ন নমশুদ্র প্রকাশ নারাইয়ের ছেলে স্বপন নমশুদ্র (২৩)।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর বেলা দেড়টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার ১ নম্বর খলিলপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের জরিফ

উদ্দিন তাঁর বাড়ির পূর্ব পাশে চান্দপুর বুড়া ঠাকুরের আখড়া-সংলগ্ন একটি খালি জায়গায় গরু দুটি ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখেন। পরে বেলা আনুমানিক ২টা ১৫ মিনিটে সেখানে গিয়ে গরু দুটি দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং পুলিশকে বিষয়টি জানান।

 

ঘটনার পর চুরি হওয়া গরু উদ্ধারে তৎপর হয় পুলিশ। ঘটনাস্থল থেকে বের হওয়ার বিভিন্ন সড়ক এবং লামুয়া বাজার, সরকারবাজার ও সাধুহাটি এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়। লামুয়া বাজারের একটি ক্যামেরার ফুটেজে হলুদ রঙের পিকআপে গরু দুটি নিয়ে যেতে দেখা যায়। ওই ফুটেজের সূত্র ধরে পিকআপটি শনাক্ত ও গরু উদ্ধারে অনুসন্ধান চালানো হয়।

 

এরই ধারাবাহিকতায় শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টায় রাজনগর উপজেলার অন্তহরি এলাকায় অভিযান চালিয়ে রূপন নমশুদ্র প্রকাশ রুবেল সরকারকে পিকআপসহ আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য তিনজনকে চুরি যাওয়া গরু দুটিসহ আটক করা হয়।

 

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com