বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
নওগাঁর মহাদেবপুর থানার বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সংগঠনের ৪ জন নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ। মহাদেবপুর থানা পুলিশের স্পেশাল অভিযানে সংগঠন ছাত্রলীগের মহাদেবপুর থানার উত্তরগ্রাম ইউনিয়নের ওয়ার্ড সভাপতি
মোঃ রোকনুজ্জামান @সোহাগ (২৫) কে সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার করা আসামিদের নাম :
১। মোঃ রোকুন্নুজ্জামান@ সোহাগ(২৫), পিতা- মোঃ আবুল কালাম আজাদ, সাং-চকগোরা (সরদার পাড়া),
২। মোঃ পিয়ারুল ইসলাম মুসা (১৯), পিতা- মোঃ অবির উদ্দীন সরদার,
৩। মোঃ সোহেল হোসেন(২১),
পিতা- মোঃ সাইফুল ইসলাম,
সাং- চকগোড়া (পূর্বপাড়া)
৪। মোঃ মাহমুদ রায়হান(৩০),
পিতা-মৃত আবুল কালাম আজাদ, সাং-চকগোরা (সরদার পাড়া), সর্বথানা-মহাদেবপুর
জেলা-নওগাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।