বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার রাজশাহী জনসভাতে প্রধানমন্ত্রী বক্তব্যে বলেন:সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে নোটিশ ছাড়াই পদচ্যুতির অভিযোগ ইসমাইলের, ব্যক্তিগত আক্রোশের দাবি তৃণমূলের রাজশাহীতে ১৭৭ পূজামণ্ডপে ১৪ লাখ ১০ হাজার টাকা অনুদান দিল জেলা পরিষদ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু টিকটক-ফেসবুকে ছবি ব্যবহার করে অপপ্রচার ও ৫০ হাজার টাকা দাবির অভিযোগ, হালিশহর থানায় জিডি ডবলমুরিং থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার, মিলেছে ৮ রাউন্ড গুলি নওগাঁর পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার নওগাঁর মহদেবপুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন ফজলে হুদা এমপি নওগাঁর মহাদেবপুরে জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ তিন জন গ্রেপ্তার

চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

 

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

 

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন সুপারীওয়ালাপাড়া এলাকার বউ বাজারে বিশেষ অভিযান চালিয়ে ছিনতাই চক্রের সন্দেহভাজন তিন সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং মডেল থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে দুটি স্টিলের তৈরি ধারালো টিপ ছোরা ও একটি লোহার কিরিচ উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) রাত ২টা ৫০ মিনিটের দিকে বউ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ ফয়সালের নেতৃত্বে ও অপারেশন অফিসার মহসিন উদ্দিন রুবেলের সহযোগিতায় পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান চালায়। অভিযানে এসআই কাজী আবিদ হোসেনসহ থানার অন্যান্য পুলিশ সদস্য অংশ নেন। এ সময় রাসেল ওরফে চেগা রাসেল (২৩), শরীফ (২৪) ও শাহাদাত ওরফে সাকা (২৫) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রাসেল লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা, শরীফ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার এবং শাহাদাতও ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। তারা চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

 

পুলিশের দাবি, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে দুটি স্টিলের তৈরি ধারালো টিপ ছোরা ও একটি লোহার কিরিচ উদ্ধার করে জব্দ করা হয়েছে।

 

এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় ২২ অক্টোবর ২০২৬ তারিখে দায়ের করা ১৫ নম্বর মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৯৯ ও ৪০২ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

পুলিশ জানায়, অপরাধ দমন ও নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com