সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নওগাঁর পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার নওগাঁর মহদেবপুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন ফজলে হুদা এমপি নওগাঁর মহাদেবপুরে জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ তিন জন গ্রেপ্তার শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন আরএমপি পুলিশ কমিশনার মৌলভীবাজারে ৬ যুব সংগঠনকে অনুদান প্রদান ঈশ্বর, বলতে পারো? — ফারুক আহম্মেদ জীবনের কবিতা ইরানের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণের শব্দ, হরমুজ প্রণালিতে দ্বিতীয় সুপারট্যাংকারে আগুন নুডলস খাওয়ার পর একই পরিবারের পাঁচজনের মৃত্যু, তদন্তে পুলিশ নওগাঁয় দুর্গাপূজার মণ্ডপে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক অস্ত্র নিয়ে সাংবাদিক এহসানুল হককে অনুসরণের অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

নওগাঁর মহদেবপুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন ফজলে হুদা এমপি

 

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সহযোগিতায়

রবিবার দুপুরে (১৮ অক্টোবর) জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো: ফজলে হুদা বাবুল এসব শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।

মহাদেবপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক শ্রী রতন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি মোঃ জাহারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ও এস এম আব্দুল হান্নান, বিএনপি নেতা মোঃ মিরাজুল ইসলাম মিরাজ, আলহাজ¦ আক্কাস আলী, মোঃ খায়রুল ইসলাম,

উপজেলা কৃষক দলের সহ সভাপতি ইমরুল কায়েস সাজু, হারুন অর রশিদ রাজু, সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি, উপজেলা তাঁতী দলের সভাপতি মোঃ সেকেন্দার আলীসহ বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

উপজেলার মহাদেবপুর সদরের ৮০ বছর বয়সের গঙ্গা, চক হরিবল্লভ গ্রামের ৮০ বছর বয়সের হিরন বালা, ৫০ বছর বয়সের মুক্তি রানী, ৫০ বছর বয়সের গৌড় চন্দ্র মন্ডল, জোতহরি গ্রামের ৪০ বছর বয়সের ঝুমা রানী, হাতুর গ্রামের ৬৫ বছর বয়সের বিশ্বনাথ এসেছিলেন শাড়ি ও লুঙ্গি গ্রহণ করতে।

তাঁরা সবাই প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে নতুন কাপড় পেয়ে খুশি হয়েছেন। একটি নতুন কাপড় পূজার উৎসবকে কিছুটা হলেও আনন্দমুখর করে তুলেছে এ সব হত দরিদ্র পরিবারে।

সংসদ সদস্য মো: ফজলে হুদা বাবুল বলেন আমি বিগত ঈদ উপলক্ষে মুসলমান পরিবারের মধ্যে অনুরূপ শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছি। সম্পূর্ণ ব্যক্তিগত তহবিল থেকে আমি যথাসাধ্য এই সহযোগিতা দেয়ার চেষ্টা করলাম। ভবিষ্যতেও আমি দল মত নির্বিশেষে সব মানুষের পাশে থাকবো।

উপজেলার ১০টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে ১০ জন করে নারী-পুরুষ নিয়ে এবার শারদীয় দূর্গোৎসবে ৯০০ অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন এমপি ফজললে হুদা বাবুল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com