সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নওগাঁর পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার নওগাঁর মহদেবপুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন ফজলে হুদা এমপি নওগাঁর মহাদেবপুরে জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ তিন জন গ্রেপ্তার শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন আরএমপি পুলিশ কমিশনার মৌলভীবাজারে ৬ যুব সংগঠনকে অনুদান প্রদান ঈশ্বর, বলতে পারো? — ফারুক আহম্মেদ জীবনের কবিতা ইরানের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণের শব্দ, হরমুজ প্রণালিতে দ্বিতীয় সুপারট্যাংকারে আগুন নুডলস খাওয়ার পর একই পরিবারের পাঁচজনের মৃত্যু, তদন্তে পুলিশ নওগাঁয় দুর্গাপূজার মণ্ডপে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক অস্ত্র নিয়ে সাংবাদিক এহসানুল হককে অনুসরণের অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

নওগাঁর মহাদেবপুরে জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ তিন জন গ্রেপ্তার

 

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ১০ অক্টোবর শনিবার পুলিশ সুপার মোহাম্মদতারিকুল ইসলামের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মহাদেবপুর থানাধীন ভবানীনগর গ্রামের মাতাজি থেকে ফতেহপুরগামী পাকা সড়কে অভিযান চালায়। সেখানে মাদক কেনাবেচার উদ্দেশ্যে দুই ব্যক্তি অবস্থান করছেন বলে তথ্য পায় অভিযানিক দল।

পরে ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক গতিবিধির কারণে উপস্থিত লোকজনের সামনে দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করা হয়। এ সময় আবুল কালাম আজাদ (৪২) নামের এক ব্যক্তির হাতে থাকা ব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তার আবুল কালাম আজাদ নওগাঁর মহাদেবপুর উপজেলার কালনাকাটা পশ্চিমপাড়ার গজির উদ্দিনের ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ধামইরহাট উপজেলার কৈগ্রামের মনছুর আলীর ছেলে আনোয়ার হোসেন (৪৩)-এর কাছ থেকে গাঁজা কিনে ধামইরহাট উপজেলার কুলফতপুর গ্রামের মৃত আয়েজ আলীর ছেলে কামাল হোসেন (৫৫)-এর সহায়তায় বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।

পরে আসামী আবুল কালাম আজাদ ও কামাল হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের দল মাতাজি হাট এলাকা থেকে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com