মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

মোঃ সিরাজুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রূপগঞ্জ থানা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। ২৩ জুন মঙ্গলবার সকাল থেকে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল করে। সরেজমিনে ঘুরে দেখা যায়, সকালে রূপগঞ্জ থানা বিএনপি সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের নেতৃত্বে পূর্বাচল ৩শ ফিটে বিক্ষোভ মিছিল হয়। মিছিলে রূপগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুর রহমান বাবুল, দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকিরসহ আরো অনেকে।
একই দিনে উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ শাকিল আহমেদ নুরু ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মিছিলে ভুলতা ইউনিয়ন যুবদলের সহ সভাপতি জাহাঙ্গীর, মোঃ রবিন, মোঃ খোরশেদ আলম, ভুলতা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মোস্তফা, মোঃ মাসুম মোল্লা, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাহাদুল্লাহ, মোঃ বাদল, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম,সহ দপ্তর সম্পাদক হাসানসহ আরো অনেকে অংশ নেয়।
একই সময়ে ভুলতা গাউছিয়া এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূইয়া ও রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মাছুম বিল্লাহ’র নেতৃত্বে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রাকিব হাসান রাজা, আশরাফুল ইসলাম হৃদয়, সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক শাওন শাকিল ভূইয়া, যুগ্ম আহবায়ক শামীম খান, বর্তমান সভাপতি আলামিন ইসলাম প্রিন্স, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ দপ্তর সম্পাদক রাইজুল ইসলাম, তারাব পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক মাজহারুল ইসলাম রাজিব, সদস্য সচিব আনিসুর রহমান নাবির প্রধান, যুগ্ম আহবায়ক আশিকুর রহমান, রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান, রনি হাসান মাটি, সলিম উদ্দিন চৌধুরী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ফাহিম আহমেদ তুষার, কাঞ্চন পৌর ছাত্রদল নেতা আলীমুল হাসান, সায়মন আলম, হাবিবুর রহমান শিমুল, মেহেদী হাসান শুভ অংশ নেয়।