সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

চান্দগাঁওয়ে লোহাগাড়া ছাত্রলীগ সভাপতি আসিফ গ্রেপ্তার

 

মো. সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের প্রধান গেইট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একেএম আসিফুর রহমান চৌধুরী (২৫) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে চান্দগাঁও থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার আসিফ লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং উপজেলার পদুয়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে লোহাগাড়া থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

চান্দগাঁও থানার ওসি নূর হোসাইন মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে বি-ব্লক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আন্দোলন কেন্দ্রিক সহিংসতার একাধিক মামলা রয়েছে। তিনি আরও বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com