শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

ধামইরহাটে ১৫৯ সুবিধাবঞ্চিত শিশুর মুখে হাসি ফোটালো ওয়ার্ল্ড ভিশন

 

মোঃ রাসেল বাবু ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর এরিয়া প্রোগ্রাম (এপি)-র উদ্যোগে নিবন্ধিত ও প্রতিবন্ধী শিশুদের মাঝে নতুন বছরের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে এক আনন্দঘন পরিবেশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১৫৯ জন নিবন্ধিত শিশুর হাতে উপহার তুলে দেওয়া হয়, যার মধ্যে ৫১ জন বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিশু রয়েছে। শিশুদের পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষায় উপহার হিসেবে ছিল— আকর্ষণীয় স্কুল ব্যাগ, ছাতা, বিছানার চাদর, সাবান, হ্যান্ড ওয়াশ ও টুথপেস্টসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী।

ধামইরহাট এপি ম্যানেজার মানুয়েল হাসদা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার। স্পন্সরশিপ অফিসার লিউনিডাস বৈদ্য-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক সরদার, বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি সহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠা এবং শিক্ষার প্রসারে এই সামগ্রীগুলো সহায়ক ভূমিকা পালন করবে। উপহার হাতে পেয়ে শিশুরা মেতে ওঠে উৎসবে। বিশেষ করে প্রতিবন্ধী শিশুরা সমাজের মূলধারার সাথে মিশতে পেরে এবং বাড়ি থেকে বের হয়ে অনুষ্ঠানে অংশ নিতে পেরে অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com