বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা কালাইয়ে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ১২ কিডনি রোগে শয্যাশায়ী স্বামী, সংসার চালাতে পথে বৌদি মৌলভীবাজারে ওজনে কারচুপির দায়ে ফিলিং স্টেশনকে লাখ টাকার অর্থদণ্ড অনাস্থা থেকে আস্থা—নবীনগরের শিবপুর ইউপি চেয়ারম্যানকে ঘিরে নতুন সমীকরণ ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন শ্রীমঙ্গলের ‘ফ্যামিলি বাজার’ নিয়ে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান, ৫০টির বেশি ফিশিং বোট তল্লাশি; আটক ২৪ শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর

লোহাগাড়ায় মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে কিশোর নিহত, আহত ৪

মোঃ সেলিম উদ্দিন খাঁন

—————————————————–

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা-এ মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

বুধবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক-এর উপজেলার চুনতি ইউনিয়নের খান দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিলে পড়ে উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক কিশোরকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, মাইক্রোবাসের যাত্রীরা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের ঈদগাহ এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। তারা পরিবারসহ ওমরাহ পালন শেষে দেশে ফিরেছিলেন।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com