বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জে বাহারি পসরায় সেজেছে ইফতার বাজার

 

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: 

পবিত্র মাহে রমজান শুরু হতেই চাঁপাইনবাবগঞ্জ শহরে জমে উঠেছে ইফতার বাজার। সিয়াম সাধনার এ মাসের সবচেয়ে আকর্ষণীয় অনুষঙ্গ ইফতারিকে কেন্দ্র করে অভিজাত রেস্তোরাঁ থেকে পাড়া-মহল্লার ছোট দোকান—সবখানেই বাহারি পসরায় সাজানো হয়েছে নানা স্বাদের ইফতার সামগ্রী।

সরেজমিনে দেখা গেছে, রোজার প্রথম দিন থেকেই ইফতার বাজারে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। দুপুর গড়াতেই দোকানিরা থরে থরে সাজিয়ে রাখছেন জিলাপি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, হালিমসহ বিভিন্ন মুখরোচক খাবার। ইফতারের সময় যতই ঘনিয়ে আসে, ততই বাড়তে থাকে বেচাকেনা। বড় রেস্তোরাঁয় তুলনামূলক দাম বেশি হওয়ায় অনেকেই ফুটপাত ও ছোট দোকান থেকে কম দামে ইফতারি কিনছেন। ইফতারের তালিকায় রয়েছে—চিকেন ফ্রাই, তান্দুরি চিকেন, মিক্সড ভেজিটেবল, ফ্রাইড রাইস, চিকেন মাসালা, চিকেন বিরিয়ানি, কাঠি কাবাব ও তেহরি। ফাস্টফুডের মধ্যে বিক্রি হচ্ছে জালি কাবাব, সামি কাবাব, খাসির মাংসের চপ, স্পাইসি চিকেন স্টিক, শাহী রেশমি জিলাপি, হালুয়া, ফিরনি ও ছানা পোলাও। এছাড়া ঐতিহ্যবাহী ইফতার আইটেম যেমন—জিলাপি, বেগুনি, পিয়াজু, মিহি দানা ও হালিমের চাহিদা সবচেয়ে বেশি। শহরের হুজরাপুর ও নিউমার্কেট এলাকায় অবস্থিত আলাউদ্দিন হোটেল এন্ড সুইটস, ক্লাব সুপার মার্কেট এলাকার চাঁপাই ফুড ক্লাব, সুলতান হোটেল, কাজি ফার্মস কিচেন, তামান্না হোটেল এন্ড ফাস্ট ফুড, সাগর হোটেল এন্ড রেস্টুরেন্ট, আলাউদ্দিন চাইনিজ এবং নবাব মিষ্টান্ন ভান্ডার-এর একাধিক শাখায় দুপুর থেকে বিকেল পর্যন্ত ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে রাখা হচ্ছে। খাবারের দোকানের পাশাপাশি ফলের দোকানগুলোতেও লক্ষ্য করা গেছে উপচেপড়া ভিড়। ইফতারের অন্যতম আকর্ষণ খেজুরের বিক্রি বেড়েছে বহুগুণে। শহরের বিভিন্ন মোড়ে দেখা গেছে ঘোল ও মাঠা বিক্রির অস্থায়ী স্টল। ব্যবসায়ীরা জানান, রমজানজুড়ে এমন ভিড় অব্যাহত থাকবে বলে তারা আশাবাদী। অন্যদিকে ক্রেতারা বলছেন, দাম কিছুটা নিয়ন্ত্রণে থাকলে স্বস্তিতে ইফতার কেনাকাটা করা সম্ভব হবে। সব মিলিয়ে পবিত্র রমজানকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জ শহরে বইছে উৎসবমুখর আমেজ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com