সোমবার, ০৮ Jun ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

নবাবগঞ্জ সরকারি কলেজ-এ ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মাহিদুল ইসলাম ফরহাদ , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং ২০২৫ সালের ভর্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে নবাবগঞ্জ সরকারি কলেজ। গতকাল (১৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ১০টায় কলেজের এন এম খান মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. মোঃ সেরাজ উদ্দীন। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা এবং লেখাপড়ার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নিয়মিত উপস্থিতি ও কঠোর পরিশ্রমই ভালো ফলাফলের মূল চাবিকাঠি। কলেজের সুনাম অক্ষুণ্ন রাখতে শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. মোঃ আমিনুল ইসলাম, শিক্ষক পরিষদের আহ্বায়ক মোসাঃ শাকিলা খাতুন, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ নিয়ামত আলীসহ কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী।অনুষ্ঠানে অর্ধবার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করা হয় এবং ভর্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। শেষে কলেজ পরিবারের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com