সোমবার, ০৮ Jun ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

ককটেল বোমা তৈরি সময়  বিস্ফোরণ: মূলহোতা দুলাল গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় মূলহোতা হিসেবে চিহ্নিত জেলা যুবলীগের সহ-সভাপতি শরীফ উদ্দীন ওরফে দুলাল (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুলাল সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
তদন্তে জানা গেছে, ফাটাপাড়ায় মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বসতবাড়িতে গোপনে ককটেল তৈরির কাজ চলছিল। এই কাজে এলাকার বাইরে থেকে কারিগর নিয়ে আসেন কালামের ছোট ভাই শরীফ উদ্দীন দুলাল। ঘটনার পর থেকেই দুলাল আত্মগোপনে ছিলেন। পরে অভিযান চালিয়ে পুলিশ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এর সামনে পাকা সড়ক থেকে গ্রেপ্তার করে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণের ভিত্তিতে দুলালকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে এবং ঘটনার পূর্ণ রহস্য উদঘাটনে রিমান্ড আবেদন করা হবে। উল্লেখ্য, গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে ফাটাপাড়া গ্রামে মো. কালামের বসতবাড়িতে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
এছাড়া গুরুতর আহত হন আরও তিনজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বলছে, ককটেল তৈরির পেছনে আর কারা জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com