শনিবার, ২৫ Jul ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

মো. সেলিম উদ্দিন খাঁন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এক বিশেষ অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অভিযানে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ হোসেনের বাড়ি থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ফিরোজ হোসেনের দুই আপন ভাইকে আটক করেছে সেনা সদস্যরা। আটকরা হলো— ওই এলাকার আবুল হাসেমের দুই পুত্র মো. জুবায়ের করিম (২৮) ও মোহাম্মদ মফিজুর রহমান (৩৫)। তারা দুজনেই ছাত্রদল নেতা ফিরোজ হোসেনের ভাই বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয়রা জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে এলাকায় কিছুদিন ধরে সন্দেহজনক তৎপরতার খবর পাওয়া যাচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী ওই এলাকায় গোপন গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তথ্যের সত্যতা যাচাই-বাছাই শেষে রবিবার বিকেলে ফিরোজ হোসেনের বাড়িতে ঝটিকা অভিযান চালানো হয়। দীর্ঘ তল্লাশির একপর্যায়ে বাড়ির ভেতর থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। সাতকানিয়া সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন শাকিবুজ্জামান পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। অভিযানে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com