মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

নওগাঁয় ১৪ বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ১৪ বিজিবি’র দায়িত্বে ২টি জেলার ৯টি আসনের ১৬টি উপজেলায় ৩৮ প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব পালন করে চলেছে।

একই সাথে বিজিবি’র মূল দায়িত্ব হিসেবে চোরাচালান প্রতিরোধে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ১৪ বিজিবি। এরই ধারাবাহিকতায় গত ৪ ফেব্রুয়ারি ২ টা ৩০ মিনিটে বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিঃ মেডিঃ সহঃ মোঃ সালাউদ্দিন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬১ এমপি হতে আনুমানিক ২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন শেখহাটি গ্রামের জনৈক বক্কর মাস্টার এর ইটের ভাটার সামনে কাচাঁ রাস্তার উপর অভিযান পরিচালনা করার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী মোটরসাইকেল ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় ৬৪ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১টি মোটরসাইকেল আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। সিজার মূল্য-৬২,৮০০/- টাকা।

এছাড়াও ৫ ফেব্রুয়ারি ৩ টা ৩০ মিনিটে কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিঃ মোঃ বাদশা আলমগীর এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৮/৯-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন আলতাদিঘীর পূর্ব পাড়ে অভিযান পরিচালনা করলে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পরবর্তীতে টহলদল মালিকবিহীন অবস্থায় ১০,৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। যার সিজার মূল্য-২০,৮০,০০০/- টাকা। সর্বমোট সিজার মূল্য-২১,৪২,৮০০/- টাকা।

নিবার্চনী দায়িত্বপূর্ণ পালনের পাশাপাশি নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল প্রকার অপরাধ কার্যক্রম দমনে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ #

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com