মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য উদঘাটন  শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তদারকি অভিযান পশুর হাট নিষিদ্ধ আরকান মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নয়া কমিটি সালাউদ্দিন আহবায়ক, রূবেল সদস্য সচিব রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বৈষম্যহীন এক দফা দাবি ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি 

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
জাতীয় বেতন কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন এক দফা দাবি অনুযায়ী ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি বিশাল মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান কর্মসূচির পাশাপাশি কর্মবিরতি পালন করেন কর্মচারীরা। এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ও কালেক্টরেট কর্মচারী সমিতির সদস্যরা। অবস্থান ও বিক্ষোভে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মোঃ ওবাইদুল রহমান, সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সেলিম মাহমুদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সিজেএম আদালতের পেশকার মোঃ আনোয়ারুল ইসলাম, সিভিল সার্জনের কার্যালয়ের কর্মচারী মোঃ আব্দুর রাজ্জাক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মচারী মাহবুব রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী মোঃ সুফিয়ানসহ বিভিন্ন দপ্তরের কর্মচারীরা। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় কর্মচারীরা নানা বৈষম্যের শিকার হয়ে আসছেন। জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।
দ্রুত বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট জারি ও বাস্তবায়ন না করা হলে ভবিষ্যতে ঢাকায় আরও কঠোর অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হবে বলে সরকারকে হুঁশিয়ারি দেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com