শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ

চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে মনোনয়ন ফরম নিলেন বিএনপির আসলাম-শাকিলা-বক্কর ও শামসুল

 

মো. সেলিম উদ্দিন খাঁন 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ১০ম দিনে মনোনয়ন ফরম নিলেন বিএনপির আট নেতা। এদের মধ্যে রয়েছেন আসলাম চৌধুরী, ব্যারিস্টার শাকিলা ফারজানা, মো. আবুল হাশেম বক্কর এবং মোহাম্মদ শামসুল আলমের নাম।

 

এছাড়া চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও স্বতন্ত্রসহ আরও ৮ জন প্রার্থী মনোনোয়ন ফরম সংগ্রহ করেছেন। গত রোববার (২১ ডিসেম্বর) তারা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। অন্যদের মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ২ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ১ জন এবং স্বতন্ত্র ৫ জন। এনিয়ে তফসিল ঘোষণার পর থেকে চট্টগ্রামের ১৬টি আসনে বিএনপি-জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্বতন্ত্রসহ মিলে মনোনয়ন সংগ্রহ করেছেন মোট ৪৭ জন প্রার্থী।

 

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (সাধারণ শাখা) মো. হেদায়েত উল্যাহ্ জানান, রিটার্নিং অফিসারের কার্যালয় ও সহকারী রিটার্নিং অফিসারের অফিস থেকে মোট ৫ জন প্রার্থী রোববার মনোনয়ন ফরম সংগ্রহ করেন। কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসন থেকে মনোনয়ন নিয়েছেন বিএনপির মোহাম্মদ আসলাম চৌধুরী। এদিকে চট্টগ্রাম-৫ হাটহাজারী আসন থেকে বিএনপির দুই প্রার্থী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এই দুই প্রার্থী হলেন—বিএনপির এসএম ফজলুল হক ও বিএনপির শাকিলা ফারজানা।

 

এদিকে চট্টগ্রাম-৯ কোতোয়ালী আসন থেকেও বিএনপির দুই প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এই দুই প্রার্থী হলেন—বিএনপির মো. আবুল হাশেম বক্কর এবং বিএনপির মোহাম্মদ সামছুল আলম। এদিকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে রোববার ১১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানান চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ।

 

চট্টগ্রাম-১ মীরসরাই আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন বিএনপির দলীয় মনোনয়ন প্রাপ্ত নুরুল আমিন। চট্টগ্রাম-১ মীরসরাই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন শেখ জুলফিকার বুলবুল চৌধুরী। চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন গোলাম নওশের আলী। চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন মোহাম্মদ এম আর ভূইয়া। চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসন থেকে মনোনয়ন নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুল্লাহ আল হারুন।

 

চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আসন থেকে মনোনয়ন নিয়েছেন বিএনপির দুই প্রার্থী জাকের হোসেন ও শফিকুল ইসলাম রাহি। এ আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আবদুল হামিদ এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মৌলানা মো. সোলাইমান এবং স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ মনোনেয়ন ফরম নিয়েছেন।

চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন মোহাম্মদ লেয়াকত আলী। চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী জানান, রোববার চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে ১৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

 

এই পর্যন্ত চট্টগ্রামের ১৬ সংসদীয় আসন থেকে ৪৭ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এখনও মনোনয়ন ফরম বিতরণ চলছে। আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেওয়ার সুযোগ রয়েছে প্রার্থীদের জন্য জানান বেলায়েত হোসেন। ত্রয়োদাশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত।

 

রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি। কমিশনে দায়ের করা আপিল নিষ্পত্তির দিন ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ২০ জানুয়ারি। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। নির্বাচনে ভোট গ্রহণ ১২ ফেব্রুয়ারি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com