সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নওগাঁর চেরাগপুরে সুশীল সমাজের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ আটক ৩ জনের কারাদণ্ড নওগাঁয় টানা ৩ দিনের বৃষ্টিতে কয়েক লাখ কাঁচা ইট নষ্ট, বিপাকে ভাটার মালিক-শ্রমিক রাজশাহীতে ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অস্ত্র উদ্ধার রাজশাহীকে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের কেন্দ্র করতে চাই: রাসিক প্রশাসক রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় শ্রীমঙ্গলে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নারী আটক শ্রীমঙ্গলে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সড়ক দূর্ঘটনা রোধকল্পে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও স্টিকার বিতরণ নওগাঁয় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

গতকাল (৩ মার্চ) বৃহস্পতিবার সন্দ্বীপ পৌরসভা কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে। ৩ মার্চ বিকালে পৌরসভা কনফারেন্স কক্ষে আরম্ভ হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ পৌরসভার জননন্দিত মেয়র মোক্তাদের মাওলা সেলিম। উক্ত অনুষ্ঠানে সন্দ্বীপ পৌরসভা ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মহব্বত বাঙ্গালীর সঞ্চালনায় সভায় স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন,সন্দ্বীপ পৌরসভা ৬ নং ওর্য়াড কাউন্সিলর আবু তাহের, পৌরসভার ৭ নং ওর্য়াড কাউন্সিলর সফিকুল মাওলা, মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম, মাষ্টার আবু হেলাল চৌধুরী, মোঃ ইউনুছ, মরহুম মুক্তিযোদ্ধা শাহ্‌ বাঙ্গালির ছেলে দিদার বাঙ্গালী, কাউন্সিলর আলমগীর, কাউন্সিলর পারভেজ,ও ছাত্রলীগ নেতা মেহেদি হাসান প্রমুখ, উক্ত অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন স্মৃতি নিয়ে আগত কর্মীদের সম্মুখে দেশ ও স্বাধীনতার পক্ষে ব্যাপক আলোচনা ও পর্যালোচনা করেছেন। সভার সভাপতি মোক্তাদের মাওলা সেলিম বলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হওয়াতে গতকাল (৩ মার্চ) বৃহস্পতিবার আমরা বিভিন্ন পদ পদবীর অধিকারী হয়েছি। কিন্তু বঙ্গবন্ধুর জন্ম ও দেশ স্বাধীন না হলে আমরা  পশ্চিমাদের গোলামী করতে হতো। আমরা আজীবন শোষিত থেকে যেতাম। তাই বঙ্গবন্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। অন্যান্য বক্তারা বলেন অনেক ত্যাগ ও কষ্টের বিনিময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা এ দেশ স্বাধীন করেছি। যে অমানুষিক নির্যাতন ও নীপিড়ন করেছে পাকিস্থানী শাসকেরা সে ইতিহাস ২০ মিনিট ধরে কেউ শুনলে কখনো স্বাধীনতার বিপক্ষে অবস্থান করতে পারবেনা, এবং মুল স্রােতধারার বাইরে রাজনীতি করতে পারবেনা। আর বঙ্গকন্যা শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সন্মানে ভুষিত করেছেন।তাই জননেত্রী শেখ হাসিনার প্রতি মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অপরীসিম শ্রদ্ধা রইলো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com