শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

জাজিরায় জমি দখলের প্রতিবাদ করায় প্রবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

 

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের কাউয়াদী গ্রামে নিজের ক্রয়কৃত জমি দখলের প্রতিবাদ করায় চান মিয়া বেপারী (৫৫) নামে এক ইতালী প্রবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে। রবিবার (৭ ডিসেম্বর) সকালে শরীয়তপুর শহরে এক আইনজীবীর চেম্বারে ওই প্রবাসীর পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলেনে এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ওই প্রবাসীর স্ত্রী নাহার বেপারী, ভাই সামসেল হক বেপারী ও ভাতিজা আলমাস বেপারী।

 

সংবাদ সম্মেলনে প্রবাসী চান মিয়া বেপারীর স্ত্রী নাহার বেপারী বলেন, আমার স্বামী চান মিয়া বেপারী ২০ বছর যাবৎ ইতালী প্রবাসী ছিলেন। আমিও ১০ বছর ইতালী ছিলাম। মাঝে কয়েক বছর আগে আমার স্বামী দেশে এসে একই গ্রামের এক্রাম আলী বেপারীর কাছ থেকে ৫০ শতাংশ জমি ক্রয় করে। সেই জমি বুঝিয়ে না দিয়ে আমাদের নানানভাবে হয়রানী করছে। সম্প্রতি স্থানীয়ভাবে সালিশী বৈঠকে বসলে প্রভাবশালীদের আমাদের কাছ থেকে জোরপূর্বক স্টাম্পে ও সাদা কাগজে সাক্ষর নেয়। আমরা প্রতিবাদ জানালে মিথ্যা মামলা দিয়ে আমার স্বামীকে জেলে পাঠিয়েছে। এক্রাম বেপারীর ছেলে দুলাল বেপারী, হেলাল বেপারী সহ আরও বেশ কয়েকজন রাতের ভেকু মেশিন নিয়ে আমাদের বাড়িঘর ভাঙুচর করে।

এখন আমাদের হুমকি ধমকি দিচ্ছে। আমার ছেলেরা প্রবাসে আছে। আমি বাড়িতে একা থাকি, আমি জীবনের নিরাপত্তা চাই। আমার নিরাপদ স্বামীর মুক্তি ও ন্যায় চাই।

 

 

প্রবাসীর ভাই সামসেল হক বেপারী ও ভাতিজা আলমাস বেপারী বলেন, আমার প্রবাসী ভাই চান মিয়া বেপারীর ক্রয়কৃত জমি বুঝিয়ে না দিয়ে এখন আবার সালিশ বৈঠকে জোরপূর্বক স্টাম্পে ও সাদা কাগজে সাক্ষর নেয়। আমরা প্রতিবাদ জানালে মিথ্যা মামলা দিয়ে আমার ভাইকে জেলে পাঠিয়েছে। এক্রাম বেপারীর ছেলে দুলাল বেপারী, হেলাল বেপারী সহ আরও বেশ কয়েকজন রাতের ভেকু মেশিন নিয়ে আমাদের বাড়িঘর ভাঙতে যায়। আমরা জীবনের নিরাপত্তা চাই। আমরা বাঁচতে চাই। আমার ভাইর মুক্তি চাই।

 

এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

 

এ ব্যাপারে জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম বলেন, পুলিশ মামলা ছাড়া কাউকে গ্রেপ্তার করে। ওনার বিরুদ্ধে অন্যের জমি দখল ও চাঁদাবাজী মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com