মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নাইক্ষ্যংছড়ি বাইশারীতে অবৈধ ইটভাটায় যৌথ অভিযানে ২ লাখ টাকা জরিমানা চট্টগ্রামে ১৬ থানায় সিএমপির ‘এস ড্রাইভ’ অভিযান, এক রাতে গ্রেপ্তার ৬৫ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ নেত্রকোনা পৌর প্রশাসকের দীর্ঘস্থায়ী পরিকল্পনায় নেত্রকোনা পৌরসভাকে দাড় করিয়েছে এক নতুন মাত্রায় বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম ২০২৬-২৭ এর নতুন কমিটি ঘোষণা চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউণ্ডেশন আয়োজনে সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহ বৃদ্ধিতে সেমিনার অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেবু সিন্ডিকেট ও কৃষি পণ্যের দোকানে অনিয়ম, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা বান্দরবানে পাঁচ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নওগাঁ দীর্ঘ দিনপরে শুরুহবে ১২০০ কোটি টাকার ফোরলেন রাস্তা শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতার মাহফিল ও সংসদ সদস্যকে সংবর্ধনা

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তাদের গাড়ি আটকে হামলা, গুলি করার হুমকি

 

মো. সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রাম নগরের সিডিএ আবাসিক এলাকায় কাস্টমসের দুই কর্মকর্তার প্রাইভেট কারে চাপাতি দিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে সংঘটিত এ ঘটনায় গাড়ি ভাঙচুর করা হয় এবং কর্মকর্তাদের গুলি করার হুমকি দেওয়া হয়।

গাড়িতে থাকা চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান ও সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) বদরুল আরেফিন অল্পের জন্য রক্ষা পান।

ভুক্তভোগী আসাদুজ্জামান বলেন, অফিসে যাওয়ার পথে তিন ব্যক্তি আমাদের গাড়ি থামায়। সঙ্গে সঙ্গে গাড়ির কাচ ভাঙতে শুরু করে। একজন আরেকজনকে বলে, গুলি কর, গুলি কর। আমরা দৌড়ে একটি গলিতে ঢুকে প্রাণে বাঁচি। তিনি বলেন, তারা নিয়মিত বিভিন্ন অনিয়ম চিহ্নিত করে প্রতিদিন ১০-১২টি মামলা দায়ের করেন। এজন্য অতীতে হুমকি পেয়েছেন এবং কাজ থেকে সরে দাঁড়াতেও চাপ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। আলামত সংগ্রহ করছি। তদন্ত করে হামলাকারীদের শনাক্ত করা হবে।’এর আগে গত ৬ অক্টোবর হুমকি পাওয়ার পর বন্দর থানায় একটি জিডি করেন কর্মকর্তা আসাদুজ্জামান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com