বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

ইউক্রেনের বিমানবাহিনী তুরস্কের ড্রোন দিয়ে আক্রমণ চালাচ্ছে

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন। এরপর থেকে ইউক্রেনে দেশটির হামলা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে রাশিয়ার দীর্ঘ সেনাবহর ইউক্রেনের রাজধানী কিয়েভের পথে অগ্রসর হচ্ছে। এই সেনাবহরে ইউক্রেনের বিমানবাহিনী তুরস্কের ড্রোন দিয়ে আক্রমণ চালাচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর উঠে আসার পর প্রশ্ন উঠেছে, তুরস্ক ইউক্রেনকে ড্রোন সহায়তা দিয়েছে কিনা। তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি খোলাসা করেছেন।

গতকাল (৩ মার্চ) বৃহস্পতিবার তুরস্কের এই মন্ত্রী জানিয়েছেন, ইউক্রেন তাদের মনুষ্যবিহীন বায়ারাকতার টিবি-২ ড্রোন কিনেছে, তাদেরকে সহায়তা দেওয়া হয়নি।রাশিয়া ইউক্রেনে হামলা করার পর তুরস্ক উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে নিরপেক্ষ থাকার চেষ্টা করছে।

যুদ্ধে ইউক্রেন তুর্কি ড্রোন ব্যবহার করছে এ প্রসঙ্গে তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী ইয়াভুজ সেলিম বলেন, বেসরকারি প্রতিরক্ষা ইন্ডাস্ট্রি বিভিন্ন দেশের সঙ্গে ড্রোন বিক্রির চুক্তি করতে পারে। এটা তুরস্কের সহায়তা নয়, এই পণ্য তারা তুরস্কের কোম্পানি থেকে কিনেছে। এ সময় তিনি বলেন, শুধু ইউক্রেন নয়; প্রত্যেক দেশ ড্রোন কেনার জন্য লাইনে আছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com