শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ

কিয়েভজুড়ে রাশিয়ার রাতভর হামলা: নিহত অন্তত ৯, আলোচনার মাঝেই উত্তেজনা

 

আন্তর্জাতিক ডেক্স 

ইউক্রেনের রাজধানী কিয়েভজুড়ে রাতভর ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৯ জনের মৃত্যু নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। আহত হয়েছেন আরও বহু বেসামরিক নাগরিক।

 

স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা যায়, হামলাগুলো মূলত কিয়েভের বিভিন্ন জ্বালানি স্থাপনা, অবকাঠামো এবং বেসামরিক ভবনকে লক্ষ্য করে চালানো হয়েছে। হামলার তীব্রতায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হয়। কিয়েভের পাশাপাশি খারকিভেও রাতভর রুশ বাহিনীর আঘাত হানে, যেখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

 

হামলাটি এমন এক সময় হয়েছে যখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২৮ দফা শান্তি প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছিল। প্রস্তাবের বিষয়ে ইউক্রেন–রাশিয়া উত্তাপের মধ্যেই এ হামলা সংঘটিত হয়।

 

হামলার পর ইউক্রেনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, “মস্কো শান্তি প্রস্তাবের আলোচনাকে পাত্তা না দিয়ে বেসামরিক জনগণের ওপর হামলা চালাচ্ছে।”

 

রাতের মধ্যে পাল্টা পদক্ষেপ হিসেবে ইউক্রেন রাশিয়ার রাজধানী মস্কো ও রোস্তভ অঞ্চলে ড্রোন হামলা চালায়। রোস্তভে অন্তত ৩ জন রুশ নাগরিক নিহত হয়েছে বলে স্থানীয় রুশ কর্তৃপক্ষ জানিয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন। হামলায় বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

 

এ ঘটনার আগে রাশিয়া ঘোষণা করে, ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় কোনো সংশোধন আনলে তা আর গ্রহণযোগ্য হবে না। মস্কোর এ অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে পর্যবেক্ষকদের মন্তব্য।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com