রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

চট্টগ্রামে অবৈধ ইটভাটা ১৫ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

 

মো. সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রামের সব অবৈধ ইটভাটা আগামী ১৫ দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। চট্টগ্রামের জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তরের পরিচালক, পুলিশ সুপারসহ মোট আট বিবাদীকে এ নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ১৭ ডিসেম্বর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করে এই সময়ে মধ্যে অবৈধ ইটভাটা বন্ধের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

 

রোববার (২৩ নভেম্বর) বিচারপতি মো. মজিবর রহমান মিয়া ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

শুনানিতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ এবং রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এজাজ কবির।

 

তিন পার্বত্য জেলায় অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ২০২২ সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে রিট করে। প্রাথমিক শুনানির পর ওই বছরের ২৫ জানুয়ারি রুলসহ আদেশ দিয়ে হাইকোর্ট অবৈধ ইটভাটা বন্ধ ও তালিকা দাখিলের নির্দেশ দেন। পরবর্তীতে গত বছর রিটে সম্পূরক আবেদন করা হয় এবং চলতি বছরের ৫ জানুয়ারি আদালত আগের নির্দেশ বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ পুনর্ব্যক্ত করেন।

আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘আগের নির্দেশ বাস্তবায়ন না হওয়ায় এবং লোহাগাড়া ও সাতকানিয়ায় নতুন করে অবৈধ ইটভাটা চালু হওয়ায় গত ২০ নভেম্বর আরেকটি সম্পূরক আবেদন করা হয়। এ আবেদনের শুনানি শেষে হাইকোর্ট ১৫ দিনের মধ্যে চট্টগ্রামের সব অবৈধ ইটভাটা বন্ধ করার নির্দেশ দিয়েছেন।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com