রবিবার, ১৪ Jun ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন

রাজশাহী প্রতিনিধি:

“খেলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে “উপজেলা প্রশাসন গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৫” এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় গোদাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে এ খেলার উদ্বোধন ঘোষণা করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ফয়সাল আহমেদ।

 

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “মাদক ও সন্ত্রাসমুক্ত হবে এই উপজেলা। গোদাগাড়ী হবে খেলাধুলার সূতিকাগার। আমরা চব্বিশের গণআন্দোলনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, তা সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।”

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) শামসুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা জামায়াতের আমীর নোমায়ন মাস্টার, গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র আনারুল হক চৌধুরী, গোদাগাড়ী ডাইং পড়া বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন, পৌরসভার সচিব সারওয়ার জাহান মুকুলসহ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।

 

উদ্বোধনী খেলায় অংশ নেয় বাসুদেবপুর ইউনিয়ন পরিষদ ও চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদ ফুটবল দল। রোমাঞ্চকর এ খেলায় বাসুদেবপুর ইউনিয়ন পরিষদ দল ১–০ গোলে চর আষাড়িয়াদহ দলকে পরাজিত করে।

 

এই টুর্নামেন্টে উপজেলার নয়টি ইউনিয়ন ও দুটি পৌরসভাসহ মোট ১১টি দল অংশগ্রহণ করছে। ১১টি ভেনুতে ধারাবাহিকভাবে এসব খেলা অনুষ্ঠিত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com