রবিবার, ১৪ Jun ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

আনজুমান ট্রাস্টের এক্সিউটিভ সভা অনুষ্ঠিত

 

দেশের অন্যতম বৃহত্তম ও দ্বীনি সংস্থা আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এক্সিকিউটিভ কমিটির এক সভা আজ বুধবার বেলা ১২.৩০ টায় পশ্চিম ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু) এবং পরিচালনা করেন সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দীন (শাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, কেবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার চেয়ারম্যান আবুল মহসিন মো: ইয়াহিয়া খান, অধ্যক্ষ হাফেজ কাজী আবদুল আলীম রেজভী, শায়খুল হাদীস হাফেজ মুহাম্মদ সোলায়মান আনসারি, নির্বাহী সদস্য শাহাজাদ ইবনে দিদার, আনোয়ারুল হক, তৈয়বুর রহমান, আবদুল হামিদ, মোহাম্মদ আলী, শেখ নাসির উদ্দীন আহমেদ, লোকমান হাকীম মো: ইব্রাহীম, নুর মোহাম্মদ কন্ট্রাক্টর, আবদুল কাদির খোকন, এস. শরফুদ্দীন মুহাম্মদ শওকত আলী খান (শাহীন), প্রফেসর ‍মুহাম্মদ জসিম উদ্দীন, সাদেক হোসেন পাপ্পু, নুরুল আমিন, মাহবুবুল আলম, মাহবুব ছাফা। নতুন নির্বাহী সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন জামেয়ার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল-কাদেরী, ড. মুহাম্মদ সাইফুল আলম, মাহমুদ নেওয়াজ, তৌহিদুল করিম, আর.ইউ চৌধুরী শাহীন, মুহাম্মদ ইলিয়াছ।

 

৬ সেপ্টেম্বর আওলাদে রাসূলগণের ছদারতে অনুষ্ঠিত জশনে জুলুছে ঈদ-এ মিলাদন্নবী (ﷺ) ও হুজুর কেবলা (মা.জি.আ)-গণের সফরকালীন বিভিন্ন কর্মসূচীর পর্যালোচনা, নতুন নির্বাহী সদস্যগণকে অভ্যর্থনা ও তাঁদের পক্ষ হ‌তে হুজুর কেবলাসহ আনজুমান নেতৃবৃ‌ন্দের প্রতি শুক‌রিয়া আদায়, আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের ক‌মি‌টি গঠন এবং এর আওতায় একটি মডেল বিদ্যালয় প্রতিষ্ঠা, আনজুমানের বিভিন্ন কার্যক্রমে গতিশীলতা আনতে একাধিক স্ট্যান্ডিং কমিটি গঠন প্রক্রিয়া, জামেয়া, দরসে নেযামী, দাওয়াতে খাইরসহ সভায় একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

 

সভাশেষে সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করে মোনাজাত করেন অধ্যক্ষ মুফ‌তি সৈয়দ মুহাম্মদ অ‌ছিয়র রহমান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com