রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

হাটহাজারীতে ব্রিজের নিচে হাত-পা বাঁধাঅবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

 

মো. সেলিম উদ্দিন খাঁন 

হাটহাজারীতে এবার একটি ব্রিজের নিচের ডোবার পানি থেকে হাত-পা বাধা আনুমানিক ৬২ বছর বয়সী অজ্ঞাত নামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

 

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালের দিকে উপজেলার ধলই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ মুনিয়াপুকুরের পশ্চিমে রেললাইন সংলগ্ন মুন্সি বাড়ির পাশে ব্রীজের নিচের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উল্লেকিত এলাকার ব্রীজের নিচে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে লাশটি উদ্ধার করে। তবে এখনো উদ্ধার করা লাশের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

 

স্থানীয়দের ধারনা কেউ ওই ব্যক্তি হত্যার পর এই স্থানটিতে এনে ফেলে গেছে। তবে ঘটনাস্থলে উপস্থিত হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক মো.আল আমিন বেলা সাড়ে দশটার দিকে এ প্রতিবেদককে জানান, আমি বর্তমানে ঘটনাস্থলেই আছি। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে উদ্ধার করা লাশটি একজন ভিক্ষুকের।

 

গতকাল বিকালের দিকে তিনাকে অনেকেই ভিক্ষা করতেও দেখেছেন। তারপরও উদ্ধার করা লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হলে তদন্ত রিপোর্ট হাতে আসার পর জানা যাবে ঘটনা কি।

 

এর আগে সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে হাটহাজারী পৌরসভার আলমপুর এলাকা থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তি এবং একইদিন বেলা দশটার দিকে উপজেলার মদুনাঘাট এলাকা থেকে ৩০ বছর বয়সী এক মহিলারসহ মোট দুটিি লাশ উদ্ধার উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশ।

 

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভুইয়া লাশ উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com