রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৫ জনের মৃত্যু

 

মো. সেলিম উদ্দিন খাঁন

চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৫ জনের মৃত্যু – পরিবারের সদস্যদের নিয়ে সাধের কক্সবাজার সমুদ্র সৈকতে পৌঁছার ৫০ কিলোমিটার আগেই নিঃশেষ হয়ে গেছে কুমিল্লার মুবিনুল হকের পরিবার। যাত্রীবাহী বাস- মাইক্রো বাস নোহার মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছে একই পরিবারের ৫ জন। গৃহকর্তা মুবিনুল, তাঁর ছোট কন্যা ও শালা মুমূর্ষু অবস্থায় বেঁচে গেলেও নিহত হয়েছেন মুবিনুল হকের বোন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ১৫ তম ব্যাচের ছাত্রী সাদিয়া হক, শালী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী ফারজানা মজুমদার, স্ত্রী, বৃদ্ধা মা ও শ্বাশুড়ি।

 

বুধবার (৫ নভেম্বর) সকাল পৌনে ৯ টায় কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কের দুর্ঘটনা প্রবণ এলাকা খ্যাত চকরিয়ার হাঁসের দিঘী ঢালায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই পথচারি, স্থানীয়রা আহতদের উদ্ধার করে

পার্শ্ববর্তী মালুমঘাট খৃস্টান হাসপাতাল পাঠায়। অবস্থা গুরুতর হওয়ায় মুবিনুল, তাঁর শিশু কন্যা ও শ্যালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বজন হারানো মুবিনুল হক কুমিল্লার চৌদ্দগ্রামের চান্দিশকরা এলাকার এনামুল হকের পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা পর্যটকবাহী মাইক্রো বাস ( যার নং ঢাকা মেট্রো চ ১৫-৭৩৪৩) টি চকরিয়ার হাঁসের দিঘী ঢালায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির যাত্রী বাহী মারসা পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুমড়ে মুচড়ে যায় পর্যটকবাহী মাইক্রো বাসটি। ঘটনাস্থলেই হতাহত হয় একই পরিবারের ৮ জন।

এদিকে ঘটনাস্থলের পার্শ্ববর্তী মালুমঘাট হাইওয়ে পুলিশ থানার (ওসি) মেহেদী হাসান, বাংলাদেশ প্রতিদিন খবরকে’ জানান, খবর পেয়ে দ্রুত হাইওয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ও পথচারীদের সহায়তায় উদ্ধার তৎপরতা চালাই। আহতদের হাসপাতালে পাঠাই। নিহত ৫ জনের মরদেহ মালুমঘাট খৃস্টান হাসপাতাল মর্গে রয়েছে। ভয়াবহ দুর্ঘটনায় আক্রান্ত সবাই কুমিল্লার চৌদ্দগ্রামের একই পরিবারের। পরবর্তীতে দুর্ঘটনার কারণ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com