রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

মৌলভীবাজারে দেশীয় অস্ত্রসহ ৫ জন আটক

 

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৫ যুবককে আটক করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) ভোরে সদর মডেল থানার অফিসার ইনচার্জের এর সার্বিক দিকনির্দেশনায় এসআই জাকির হোসেন রুবেল এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মৌলভীবাজার পৌরসভার চুবড়া এলাকার লাল মিয়ার কলোনি থেকে ৫ যুবককে আটক করেন।

আটকৃতরা হলেন, বর্ষিজোড়া এলাকার নুর ইসলামের ছেলে মৃদুল মিয়া (২৪),

রঘুনন্ধনপুর এলাকার শহিদ মিয়ার ছেলে জুনেদ আলী (২৪), জুড়ী উপজেলার ফুলতলা এলাকার রিয়াজ মিয়ার ছেলে সাকিব মিয়া (২৩), সোনাপুর বড়বাড়ী এলাকার সাহেদ মিয়ার ছেলে হোসাইন মিয়া (২২) ও শহরের মুসলিম কোয়ার্টার এলাকার হারুনুর রশীদ এর ছেলে ভুবন মিয়া (২৬)।

পুলিশ জানিয়েছে আটককৃতদের মধ্যে জুনেদ আলী নতুন রাজনৈকি দল এনসিপির নেতা এহসান জাকারিয়ার অনুসারী।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাবাদে তাদের দেওয়া তথ্য ধরে জুনেদ আলীর ফুফু রুফু বেগমের বাসা থেকে একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে স্টিলের হাতলযুক্ত লোহার তৈরি একটি তরবারি (লম্বা প্রায় ৩৩ ইঞ্চি), জিআই পাইপের হাতলযুক্ত লোহার তরবারি (৩০ ইঞ্চি), স্টিলের হাতলযুক্ত স্টিলের তরবারি (৩০ ইঞ্চি), জিআই পাইপের হাতলযুক্ত তরবারি (৩১ ইঞ্চি), কাঠের হাতলযুক্ত লোহার রামদা (২৯ ইঞ্চি) এবং স্টিলের তৈরি দুটি ফোল্ডিং ছুরি, যার একটির দৈর্ঘ্য আনুমানিক ৯ ইঞ্চি ও অপরটির ১০ ইঞ্চি।

এই ঘটনায় এসআই জাকির হোসেন রুবেল বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করলে, মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা নং-৯(১১)২৫, ধারা ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ভ) অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদেরকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com