রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

কৃষকদেরন্যায়্য অধিকার প্রতিষ্ঠায় নবীনগরে উপজেলা কৃষকদলের বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত

 

মোঃরেজাউল হক রহমত, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

কৃষকদের ন্যায্য অধিকার ও দাবি আদায়ে তারেক রহমান ঘোষিত ৩১দফার বাস্তবায়নে  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা ও পৌর কৃষকদলের উদ্যোগে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর (শনিবার)  দুপুরে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে  সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো কৃষক অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, কৃষকই দেশের মেরুদণ্ড। অথচ আজ তারা ন্যায্য দাম ও প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। কৃষকদের দাবি আদায় ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষকদল দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে।

নবীনগর উপজেলা কৃষক দলের আহবায়ক হাজী জহিরুল হক জুরু মিয়ার সভাপতিত্বে  উপজেলা কৃষক দলের সদস্য সচিব  মোঃ আনোয়ার হোসেন বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কে এম মামুন অর রশিদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দল কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনায়েত উল্লাহ খোকন,ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দল আহবায়ক  ভিপি শামীম, এছাড়াও সমাবেশে কেন্দ্রীয় ও জেলা উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মহিলা লাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com