সোমবার, ১৫ Jun ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

সিলেট বিমানবন্দর এলাকা থেকে ৫৭ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

 

মো. সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রামের ৫৭ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ রুহুল আমিনকে (৫৫) সিলেট থেকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা-পুলিশ।

শনিবার (১ নভেম্বর) রাতে সিলেট বিমানবন্দর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর সার্বিক তত্ত্বাবধানে, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নোমান আহমদ এবং পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার মোহাম্মদ রুহুল আমিন পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে পটিয়া থানায় ২৭টি সিআর, ১টি জিআর ও ৪টি সিআর সাজা ওয়ারেন্টসহ মোট ৩২টি পরোয়ানা মুলতবি রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে ১৯টি সিআর মামলা ও ৬টি সাজা ওয়ারেন্ট রয়েছে।

পুলিশের ধারণা, আসামির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আরও ওয়ারেন্ট মুলতবি থাকতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই সাজাপ্রাপ্ত আসামিকে ধরতে আমাদের টিম গোয়েন্দাভাবে কাজ করছিল। অবশেষে সিলেট বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

তিনি আরও বলেন, ‘পলাতক সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com