সোমবার, ১৫ Jun ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নবীনগরে বিক্ষোভ সমাবেশ

 

 মোঃ রেজাউল হক রহমত, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কর্তব্যরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা ও সরকারি কাজে বাধা প্রদানের ঘটনায় জড়িত আসামীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৯ অক্টোবর) সকালে নবীনগর উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ ভূমি প্রশাসন সহকারী সমিতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমি প্রশাসন সহকারী সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ও নবীনগর উপজেলা ভূমি অফিসের নাজির কাম-ক্যাশিয়ার মোঃ সৈয়দ মিয়া।

 

এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, উপজেলা নির্বাহী অফিসের সি.ও লুতফুর রহমান, মোঃ দেলোয়ার হোসাইন, তায়েবা হুরুন্নেছা, ইফতেখারুল ইসলাম, মোকবুল হোসেন, আজিজুল ইসলাম, রকি দাস ও নূরে আলমসহ উপজেলা ভূমি অফিস ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

বক্তারা বলেন, “সরকারি দায়িত্ব পালনকালে কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা দেশের প্রশাসনিক কাঠামো ও আইনের শাসনের প্রতি এক গুরুতর হুমকি।” তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

সমাবেশে বক্তারা আরও জানান, ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

 

বিক্ষোভ শেষে হামলার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com